admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
কামরুল ইসলাম, চট্রগ্রাম প্রতিনিধি: জুম্মাবার ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমির মাটির (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।