হোম
আন্তর্জাতিক

প্রবল বন্যায় চীনের হেনান প্রদেশে পাতাল রেলে আতঙ্ক, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রবল বন্যায়  চীনের হেনান বৃষ্টি জনিত বন্যার পর প্রাদেশিক রাজধানী ঝেংঝু শহরে পাতাল রেলের টানেলে পানি ঢুকে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির তোড়ে শহরের বন্যা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে এবং বহু ট্রেনের ভেতরেও বুক সমান পানি জমে যায় এবং তাতে বহু যাত্রী আটকা পড়েন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় যাত্রীরা পানির ওপর কোনমতে মাথা তুলে রাখতে পারছেন। পানির তোড়ে প্ল্যাটফর্ম ভেসে গেছে।

ঝেংঝুর বন্যায় ভেসে যাওয়া গাড়ি - ২১শে জুলাই ২০২১

পাতাল রেলের সুড়ঙ্গের ভেতর থেকে ৫০০র ওপর মানুষকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রদেশের ১২টিরও বেশি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ২ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী নামানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝু শহরে এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তা হয়েছে মাত্র তিন দিনে। পুরো প্রদেশ জুড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং তার অধিকাংশই ছিল ঝেংঝু শহরে।

পাতাল রেলের সুড়ঙ্গে আতঙ্কঃ সেখানে শহরটির পাতাল রেলের সুড়ঙ্গ এবং ট্রেনগুলোর ভেতরেও বিপুল পরিমাণ বন্যার পানি ঢুকে পড়ে। ট্রেনগুলোতে শত শত যাত্রী আটকা পড়েন এবং সামাজিক মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ট্রেনের কামরাগুলোর ভেতরে যাত্রীদের বুক সমান পানি উঠে গেছে, এবং পানির ঢল এসে প্ল্যাটফর্ম ভাসিয়ে দিচ্ছে । ট্রেনের ভেতর যাত্রীরা কোনমতে তাদের মাথা পানির ওপর ভাসিয়ে রাখতে সক্ষম হলেও ধীরে ধীরে সেখানে বাতাসের সরবরাহ শেষ হয়ে যেতে থাকলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতংক দেখা দেয়। একজন যাত্রী বলেন, তাদের দম বন্ধ হয়ে আসছিল। উদ্ধারকারীরা ট্রেনগুলোর জানলা ভেঙে এবং ছাদ কেটে শত শত যাত্রীকে বের করে আনেন।

রাস্তাগুলোয় নদীর চেহারাঃ মাটির ওপরে রাস্তাগুলো নদীর চেহারা নেয়। পানির প্রবল স্রোতে বহু গাড়ি ভেসে যেতে থাকে। হেনান প্রদেশে ১২টিরও বেশি শহরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকগুলো বাঁধ ভেঙে গেছে, কোথাও সেনাবাহিনী নামিয়ে উপচে পড়া নদীর পানি অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা চলছে। বেশ কিছু জায়গায় ট্রেন ও বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে অসংখ্য বাড়িঘর, স্কুল এবং হাসপাতাল বন্যার পানিতে তলিয়ে গেছে। শহরে বন্যা প্লাবিত একটি নার্সারি স্কুল থেকে বাচ্চাদের উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শিশুদের প্লাস্টিকের গামলা ভাসিয়ে উদ্ধার করার এই দৃশ্য দেখানো হয়।

আরও বৃষ্টির পূর্বাভাসঃ আবহাওয়ার খবরে আগামী তিন দিন ধরে আরো বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। স্থানীয় লোকেরা বলেছেন, তারা জীবনে কখনো এমন বৃষ্টি দেখেননি। কর্তৃপক্ষ বলছে, এরকম বন্যা অন্তত বিরল। বিশেষজ্ঞরা বলছেন, বন্যার অনেক কারণ আছে তবে জলবায়ু পরিবর্তন-জনিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এরকম অস্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া ইয়েলো রিভার অববাহিকায় ব্যাপক বাঁধ নির্মাণের ফলে পানি নেমে যাবার স্বাভাবিক পথগুলো ব্যাহত হয়েছে বলে বিজ্ঞানীরা আগেই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 13 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 18 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 19 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 19 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক