হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী জনস্বার্থ এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গত সাড়ে ১০ বছরে ২৪৯টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে ৪৮৪টি অনুশাসন দিয়েছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ৮:৩৬ পূর্বাহ্ণ

Shek-hasina-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থ এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গত সাড়ে ১০ বছরে ২৪৯টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৪৮৪টি অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো বাস্তবায়নে বিশেষ তদারকির উদ্যোগ নিয়েছে পরিকল্পনা কমিশন। এরই অংশ হিসেবে ২০০৯ সাল থেকে জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর দেয়া সব অনুশাসন নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। আগামী একনেক বৈঠকে এটি উপস্থাপন করা হবে। এরপরই প্রতিবেদনটি সব মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক এবং প্রকল্প পরিচালকদের কাছে পাঠানো হবে, যাতে নিজ নিজ অবস্থান থেকে এসব অনুশাসন মেনে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। জানতে চাইলে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন রোববার যুগান্তরকে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য নিরসন, কৌশল ও অর্থনৈতিক কর্মপন্থা নিরূপণে একনেক ও এনইসির বৈঠকগুলো গুরুত্বপূর্ণ। এসব বৈঠকে বিভিন্ন প্রকল্পের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে প্রধানমন্ত্রী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নানা বিষয়ে অনুশাসন দিয়ে থাকেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এসব অনুশাসনের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। এজন্যই বই আকারে প্রতিবেদন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। অনুশাসনগুলোর অধিকাংশই বাস্তবায়ন হচ্ছে দাবি করে তিনি বলেন, কোনো অনুশাসন একদিনে বাস্তবায়নের বিষয় নয়, দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন করতে হয়। তবে প্রধানমন্ত্রীর সব অনুশাসন যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে একনেকের ১০টি বৈঠকে প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল ২৫টি। ২০০৯-১০ অর্থবছরে ২৪টি একনেকে ৫৩টি অনুশাসন, ২০১০-১১ অর্থবছরে ১৪ একনেকে ২৩টি, ২০১১-১২ অর্থবছরে পাঁচটি একনেকে ছয়টি, ২০১২-১৩ অর্থবছরে ৬টি একনেকে ৭টি, ২০১৩-১৪ অর্থবছরে ১৪টি একনেকে ২৪টি, ২০১৪-১৫ অর্থবছরে ২৩টি একনেকে ৫৭টি, ২০১৫-১৬ অর্থবছরে ২৭টি একনেকে ৮৩টি, ২০১৬-১৭ অর্থবছরে ২৫টি একনেকে ৮৮টি, ২০১৭-১৮ অর্থবছরে ২২টি একনেকে ৫৮টি এবং চলতি অর্থবছরে (জুন পর্যন্ত) ১৯টি একনেক বৈঠকে ৫৮ অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী জনস্বার্থের পাশাপাশি উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নানা সময়ে বিভিন্ন অনুশাসন দিয়েছেন। এগুলো বাস্তবায়ন জরুরি। কিন্তু কোন অনুশাসন যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে কেন হয়নি তারও জবাবদিহিতা থাকতে হবে। তাছাড়া বাস্তবায়ন পর্যায়ে কোনো জটিলতা থাকলে সেগুলোও উপস্থাপন করা দরকার। সেই সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগগুলো যাতে অনুশাসনগুলো ভুলে না যায় সেদিক থেকে বই আকারে প্রতিবেদন তৈরির উদ্যোগটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ের নিয়মিত মনিটরিং থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ২৭ জানুয়ারি সব মন্ত্রণালয়ের জন্য অনুশাসন দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রকল্প শুধু ভবন নির্মাণ, গাড়ি ও আনুষঙ্গিক কাজের জন্য নয়। জনসেবার জন্য প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয় করতে হবে। এক্ষেত্রে পরিকল্পনা কমিশন প্রকল্প প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলছে বলে জানা গেছে। একই দিনে সব রাস্তার পাশে এক স্তর নিচু করে রাস্তার দু’পাশ দিয়ে আরেকটি রাস্তা নির্মাণের অনুশাসন দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, মূল রাস্তার পাশের রাস্তা দিয়ে যাতে রিকশা, ভ্যান, মানুষ এবং ধীরগতির যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। ইতিমধ্যেই এ অনুশাসন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এছাড়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ অনুশাসনগুলোর মধ্যে রয়েছে- দেশব্যাপী রেলপথে বিদ্যমান সেতুর অবস্থান সম্পর্কে বিস্তারিত সমীক্ষার পর পর্যায়ক্রমে রেল সেতুগুলো মেরামত বা পুনর্বাসন, সসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্সটিটিউটে চিকিৎসকরা কর্মস্থলে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে।

পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টা দুর্ঘটনার মতো ভবিষ্যতে যাতে কোনো ঘটনা না ঘটে সেজন্য পুরান ঢাকার বিদ্যমান রাসায়নিক কারখানা ও গুদাম জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ক্রমেই কৃষি জমি নষ্ট করা যাবে না। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের অগ্রিম পরিকল্পনা করতে হবে। খাল ও উন্মুক্ত জলাশয় অবৈধ দখল মুক্ত করতে হবে। কৃষি জমি অপচয় রোধে নতুন সড়ক নির্মাণের পরিবর্তে বিদ্যমান সড়ক উন্নয়ন করতে হবে। ঢাকা শহরের ফুটপাত রক্ষায় ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য বন্ধের দিনগুলোতে নির্দিষ্ট স্থানে সাপ্তাহিক মার্কেট বসানোর দিন ধার্য করতে হবে। কর্মস্থলে পুলিশের আবাসিক সুবিধা বৃদ্ধিতে একটি বড় প্রকল্প গ্রহণ করতে হবে। ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন তিনি।

উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার নির্মাণের সময় অবশ্যই ছাদে বৃষ্টির পানি ধরে রাখার জন্য ইনহাউজ ওয়াটার রিজার্ভারের সংস্থান, শেল্টারগুলোতে সোলার প্যানেল এবং আশ্রিতদের মূল্যবান সামগ্রী রাখতে শেল্টারে স্টোর রুম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ঢাকা শহরের সব সরকারি প্রথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তি দিতে হবে। ভবিষ্যতে যমুনা নদীতে টানেল নির্মাণের লক্ষ্যে সেতু বিভাগ থেকে একটি ফিজিবিলিটি স্টাডির উদ্যোগ, দেশি ফল উৎপাদন বৃদ্ধি ও গবেষণার মাধ্যমে গুণগত মান বৃদ্ধির উদ্যোগ নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের জন্য প্রকল্প গ্রহণের সময় এলাকাবাসীকে সুবিধা দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাহাড় যাতে ধসে না পড়ে সেজন্য পর্যাপ্ত রিটেইনিং ওয়াল নির্মাণসহ পর্যাপ্ত গাছ ও ঘাস লাগাতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 9 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 17 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 17 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক