হোম
আন্তর্জাতিক

পাম অয়েলের দামচলতি বছর ২৩% কমতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ইক্কা আরেমা, স্টাফ রিপোর্টার মালয়েশিয়াঃ  পাম অয়েলের দাম চলতি বছর  ২৩% কমতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া। পাম অয়েল উৎপাদন ২০২২ সালের তুলনায় কিছুটা বেড়ে মহামারীপূর্ব অবস্থায় ফিরতে পারে। এতে তিন বছরের মধ্যে প্রথম দেশটির পাম অয়েলের বছরওয়ারি দাম কমতে যাচ্ছে।শিল্পসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের ওপর এ সমীক্ষা চালানো হয়েছে। এতে বলা হয়, পাম অয়েলের বাজার আদর্শ দাম গত বছর টনপ্রতি ৪ হাজার ৯১০ রিঙ্গিতে উন্নীত হয়েছিল। তবে এ বছর তা কমে ৩ হাজার ৮০০ ডলারে নামতে পারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম কমবে ২৩ শতাংশ।মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের পরিচালক (মার্কেটিং) ফয়সাল ইকবাল বলেন, এ বছরও বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীর নেতিবাচক প্রভাব বজায় থাকবে। তবে আমাদের প্রত্যাশা, গত বছরের তুলনায় এবার বাজারে অস্থিতিশীলতার তীব্রতা কিছুটা কমবে।
চীন ও ভারত বিশ্বের শীর্ষ পাম অয়েল ক্রেতা দেশ। দেশ দুটির মধ্যে চীন ক্রমাগত কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে। সবশেষ দেশটি সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ভারত পাম অয়েল আমদানি বাড়াচ্ছে।
দেশ দুটিতে ব্যবহার বাড়ার কারণে বৈশ্বিক চাহিদায় বড় প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এ কারণেই শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া চলতি বছর পাম অয়েল উৎপাদন বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।চলতি বছর বিশ্ববাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী থাকবে। তবে এ সময় বাজারে মন্দা ও সরবরাহ সংকটের আশঙ্কাও রয়েছে। শীর্ষ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ পাম অয়েল সরবরাহের সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফলে গত বছরের তুলনায় পণ্যটির দাম ২৩ শতাংশ কমতে পারে। এক সমীক্ষা প্রতিবেদনে এমনটা জানিয়েছে।
বিদায়ী বছর ইন্দোনেশিয়া ৪ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টন পাম অয়েল উৎপাদন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বছর উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৪ কোটি ৮০ লাখ টনে। সে হিসাবে উৎপাদন ২ দশমিক ৪ শতাংশ বাড়বে।অন্যদিকে মালয়েশিয়ার উৎপাদন এক বছরের ব্যবধানে ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৯০ টনে উন্নীত হতে পারে। গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টন। দেশটির সরকার শ্রমিক সংকট লাঘবে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় এমন সম্ভাবনা দেখা দিয়েছে।বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টিপাতে বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে উৎপাদন সক্ষমতা বাড়বে। তবে গত বছরের মতো এবার সার ব্যবহার কমে গেলে উৎপাদন প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়তে পারে।
ইন্দোনেশিয়া জৈব জ্বালানি ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানিটি তৈরিতে আগের চেয়ে বেশি পাম অয়েল ব্যবহার করা হচ্ছে। এ কারণে দেশটি সম্প্রতি পণ্যটির রফতানি কমিয়ে দেয়ার ঘোষণা দেয়। বিশ্লেষকরা বলছেন, এ কারণে চলতি বছর পাম অয়েলের দাম কমলেও সেটির মাত্রা থাকবে সীমিত। অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান এলএমসি ইন্টারন্যাশনালের অর্থনীতিবিদ ফাই লু বলেন, ঊর্ধ্বমুখী উৎপাদন সত্ত্বেও চলতি বছর ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। ফলে মালয়েশিয়া রফতানি অনেক বেশি বাড়ানোর সুযোগ পাবে। তবে আগামী ছয় মাসে পাম অয়েলের বৈশ্বিক সরবরাহ কমবে বলেও জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 6 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 2 days আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 3 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক