admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১০ অপরাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন কাশ্মিরিদের পাশে আছি, থাকবো। পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জনগণের পাশে আছে। শুধু পাকিস্তানই নয়, বরং গোটা মুসলিম বিশ্ব তাদের পাশে আছে। কাশ্মির সংহতি দিবস উপলক্ষে শুক্রবার আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় তিনি এসব কথা বলেন বলে খবর দিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন। এ সময় ইমরান খান বলেন, এমনকি ন্যায়ের পক্ষে থাকা অমুসলিমরাও বিশ্বাস করেন যে, কাশ্মিরিদের তাদের প্রতিশ্রুত অধিকার দেওয়া উচিত।

কাশ্মিরে ভারতীয় দমন-পীড়ন নিয়মিত ঘটনা।
কাশ্মিরিদের উদ্দেশে পাক প্রধানমন্ত্রী আরো বলেন, যতটুকু শক্তি আমার আছে, আপনাদের পক্ষে আমি প্রতিটি ফোরামে কথা বলবো। আমি এটা করছি এবং অব্যাহত রাখব। তিনি বলেন, কাশ্মিরের শুভেচ্ছা দূত হবো আমি। যতদিন সা কাশ্মির স্বাধীনতা অর্জন করছে, আমি আপনাদের পক্ষে সবখানে কথা বলে যাবো। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মিরের জনগণই সিদ্ধান্ত নেবে যে, তারা পাকিস্তানে যোগ দেবে না স্বাধীন থাকবে। ভবিষ্যতে পাকিস্তানের পক্ষে ভোট দিলেও তাদের জন্য এ সুযোগ থাকবে বলেও জানান তিনি। এ সময় ইমরান খান মনে করিয়ে দেন যে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মিরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে।