admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আতাহার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগাছি এলাকায় মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫) বিকেলে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়ায় রিপন ইসলাম (১৪) নামে এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানাজায় তেঁতুলিয়ার খুনিয়াগাছি এলাকায় বাবা ও ছেলে একসঙ্গে বাড়ির পাশে ধান কাটছিলেন এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতের হয় এতে বাবা ও ছেলে মারাত্বক ভাবে আহত হয়। তাতক্ষনিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামের রিপন ইসলাম বাড়ির পাশের একটি খেতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। রিপন মনসুর আলমের ছেলে এবং সে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।