সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে গতরাতে টিনের চাল কেটে সঙ্গবদ্ধ চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করে প্রায় নগত টাকাসহ দুই লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে ২৩ জুলাই দিবাগত রাতে শালবাহান বাজারের স্কুল মার্কেটে মোবাইলের দোকান থেকে ৫ টি স্মার্টফোন, মোবাইলের ডিসপ্লে,, ও অন্যান্য মালামালসহ নগত ৫০ (পঞ্চাশ) হাজার টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়। প্রতিদিনের ন্যায় রাতে দোকান মালিক মো, মিঠুন দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।
পরদিন সকাল দশটায় শালবাহান বাজারে এসে দোকান খোলার পর দোকানের ভিতরে মালামাল গুলো এলোমেলো দেখতে পেয়ে দোকানের চতুর্দিকে ঘোরাফেরা করে দেখে টিনের চালার উপরের দিকে একটি টিন খোলা এমতাবস্থায় সে অন্যান্য দোকানিদের ডেকে আনে ঘটনাটি জানায়। পরে মালামাল ও ক্যাশ হিসাব করে তার দোকান থেকে মোবাইল ডিসপ্লে এবং অন্যান্য মালামাল সহ এবং ক্যাশ থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা চোররা চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা গুলো তল্লাশি করা হচ্ছে।এদিকে তেতুলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরি যাওয়ার ঘটনায় দোকানি মো, মিঠুন জানান তেতুলিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে । দোকানিদের অভিযোগ ,শালবাহান এলাকায় মাদক জোয়া ও ক্যাসিনো খেলায় জডিতরা চূরির এই ঘটনা ঘটাতে পারে। তারা বলেন এত বড় হাটে কোন বণিক সমিতি কিংবা ব্যবসায়ী কোন সংগঠন নেই।
তবেজানা যায় বাজারে নিয়মিত রাতে পাহারা দেওয়ার জন্য ৫/৬ জন নৈশ প্রহরী রয়েছে। এতগুলো নাইটগার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে জোর দাবি জানানো হয়।