admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,বোদা পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎ-জ্বালানি গ্যাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিএবং পাঠ্যপুস্তক এর ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে শহরের উপজেলা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোদা শহিদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জান্নাতুল বারি মানিক সহ অন্যন্য নেতাকর্মীরা।