হোম
তথ্য ও প্রযুক্তি

দেশে জমি কেনার সময় প্রতারণা এড়াতে যে বিষয়গুলো যাচাই জরুরি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশে যেসব ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠে তার মধ্যে অন্যতম হচ্ছে জমি বা ভূমি বেচাকেনার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূমি সম্পর্কিত যেসব আইন রয়েছে তা অত্যন্ত জটিল হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের পক্ষে এসব বিষয়ের যথার্থতা বোঝাটা কঠিন হয়ে পড়ে। একই সাথে দলিলপত্র যাচাই করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং জটিল হওয়ার কারণেও অনেকেই এ বিষয়টি সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে চলে যায়। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন ছাড়াও জমি বেচাকেনার ক্ষেত্রে প্রতিটি ধাপে আলাদা আলাদা প্রক্রিয়া থাকার কারণে এই প্রক্রিয়ায় যেসব কাগজপত্র দরকার হয় সেগুলো সাধারণ মানুষের পক্ষে চেনা সম্ভব হয় না।

যার কারণে যথার্থতা ধরাও কঠিন। আর এ কারণেই অনেকে প্রতারণার শিকার হন। এমন একজন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রবিউল ইসলাম খান।২০১৪ সালে একটি হাউজিং কোম্পানীর কাছ থেকে ৫ শতাংশ জমি কিনেছিলেন। মি. খান অভিযোগ করেন, কাগজপত্রে তার নামে ৫ শতাংশ জমি রেজিস্ট্রেশন করে দেয়া হলেও জমি দখল নেয়ার সময় ৪.৫ শতাংশ জমির দখল পেয়েছেন। বাকি জমির দখল তিনি এখনো পাননি।

তার অভিযোগ, ওই হাউজিং কোম্পানি তাকে কম পরিমাণ জমি বেশি দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়েছে যা তিনি ধরতে পারেননি। বাগেরহাট জেলায় ২০১৭ সালে একটি জমির বায়না বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছিলেন সাইদুর রহমান। তবে ওই জমি যার কাছ থেকে কিনতে চেয়েছিলেন তার বাবা মারা যাওয়ার পর তার ওয়ারিশদের মধ্যে ঝামেলা হয়। যার কারণে ওই জমি আর মি. রহমানকে রেজিস্ট্রেশন করে দিতে পারেননি তিনি।

জমি সংক্রান্ত বিষয়ে শেষমেশ এ মামলা দায়ের করতে বাধ্য হয় সাধারণ মানুষ। তবে জমিজমা নিয়ে মামলার বিচার শেষ হওয়াটাও দীর্ঘ প্রক্রিয়া। আইনজীবিরা বলছেন, ভূমি বিষয়ক কোন মামলা নিষ্পত্তি হতে গড়ে ১৭ বছর সময় লাগে।
আইনজীবী মিতি সানজানা বলেন, এ কারণে জমি কেনার আগে সব কিছু যাচাই করে নেয়াটা জরুরি। আর কোন ধরনের প্রলোভনে পড়ে জমি কেনা যাবে না। বরং প্রথমেই সব বুঝে নেয়া এবং আইনগত বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
ভূমি বেচাকেনার ক্ষেত্রে প্রতারণার শিকার না হওয়ার জন্য ওই জমির সম্পর্কিত সব নথি একজন আইনজীবীর সহায়তায় পরীক্ষা করিয়ে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ জমির অবস্থান ও মালিকানা ভিত্তিতে একেক ধরণের জমির নথি একেক রকম হয়। তবে এরপরও কিছু বিষয় রয়েছে যা সম্পর্কে সতর্ক থাকা দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।

এগুলো হচ্ছেঃ- ১. দলিল:
আইনজীবী মিতি সানজানা বলেন, ভূমি সম্পর্কিত দলিল নকল হওয়াটা খুব সহজ বিষয় নয়। কারণ ভূমি সম্পর্কিত লেনদেনের প্রতিটি পর্যায়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে যদি কোন দলিল দেখে সন্দেহ হয় সেক্ষেত্রে ওই দলিল ঠিক আছে কিনা তা যেকোন আইনজীবীকে দিয়ে দেখিয়ে নেয়া যেতে পারে। এছাড়া প্রতিটি জেলার সাব-রেজিস্ট্রার অফিস থেকে যেকোনো জমির রেজিস্ট্রেশন সম্পর্কে যেকোনো তথ্য জানা যাবে।

সানজানা বলেন, প্রত্যেকটি জমির দলিলে কোন জমির গত ২৫ বছরের মালিকানার ধারাবাহিকতার বর্ণনা থাকে। তাই কেউ যদি জমি কিনতে চান তাহলে শুধু তিনি যার কাছ থেকে জমি কিনছেন, তার মালিকানা যাচাই করাটাই যথেষ্ট নয়। বরং তার আগে ওই জমির মালিকানা কাদের ছিলো তার প্রত্যেকটি ধাপে ধাপে যাচাই করে দেখতে হবে। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের সহায়তা নেয়াটাই যৌক্তিক বলে মনে করেন তিনি।

মিউটেশনের সময় জাল রেকর্ড হতে পারে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, ”যার কাছ থেকে জমি কেনা হবে, রেকর্ড বা খতিয়ান তার নামে হালনাগাদ করা আছে কিনা সেটি দেখতে হবে। অর্থাৎ যার কাছ থেকে জমি কেনা হবে সেই জমি মিউটেশন বা তার নামে নামজারি করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। এ সম্পর্কিত তথ্য তফসিল অফিস বা এসিল্যান্ড অফিস থেকে পাওয়া যাবে। সাব-রেজিস্ট্রারের দপ্তর থেকে কোন জমির অতীতের তথ্য জানতে চাইলে সেটিও জানা সম্ভব। তবে এর জন্য আবেদন করার পর কয়েক দিন সময় লাগবে।

২. অনুমতিপত্র:
আইনজীবী মিতি সানজানা বলেন, কোনো জমি নিষ্কণ্টক কিনা তা যাচাই করতে কী ধরনের নথি দরকার হবে সেটি আসলে জমির অবস্থান কোথায় তার উপর নির্ভর করবে। এক্ষেত্রে একেক জমি এবং সেটির মালিকানার ধরনের উপর নথির চাহিদা ভিন্ন হয় বলেও জানান তিনি। যেমন, জমি রাজউকের অধীনে থাকলে আলাদা নথি, গণপূর্তের অধীনে থাকলে আলাদা নথি, ব্যক্তি মালিকানার হলে আলাদা নথি, কোন সোসাইটির অধীনে হলে আরেক ধরনের নথি দরকার হয়। আর প্রতিটি ক্ষেত্রেই এসব নথির তালিকা বেশ লম্বা হয়।

তবে, কোন জমি যদি রাজউকের আওতাভূক্ত হয় তাহলে সেটি বিক্রি করতে হলে এই সংস্থাটির কাছ থেকে একটি বিক্রির অনুমতিপত্র নিতে হয়। জমি কেনার আগে এই অনুমতিপত্রটি আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। তবে এই জমি যদি ব্যক্তিমালিকানার হয়ে থাকে তাহলে এই অনুমতিপত্রের দরকার হবে না। এছাড়া যেসব জমি গণপূর্তের অধীনে পড়ে সেগুলোও বিক্রি বা হস্তান্তর করতে হলে সব ধরনের দলিলপত্র, খতিয়ান, খাজনার কপি, মিউটেশন বা রেকর্ডের নথির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়।

৩. খাজনার কপি:
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, যার কাছ থেকে জমি কেনা হবে তিনি নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করেছেন কিনা সেটি ক্রেতাকে খতিয়ে দেখতে হবে। খাজনার হালনাগাদ কপি জমির মালিকের কাছেই থাকে।

৪. দখল:
কোন জমি কেনার সিদ্ধান্ত নেয়ার পর তার দাম নির্ধারণের পাশাপাশি সরাসরি গিয়ে ওই জমির দখলের বিষয়টি নিশ্চিত করতে হবে। আইনজীবী মিতি সানজানা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে জমির দখল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি।
তিনি বলেন, প্রায়ই অভিযোগ আসে যে, দলিলপত্রে যে পরিমাণ জমি দেখানো হয় পরে তার দখল নিতে গিয়ে সে পরিমাণ জমি পান না ক্রেতারা। এ কারণেই জমি কেনার সময় দলিলের সাথে সাথে জমির দখলও বুঝে নিতে হবে। আর এর জন্য কেনার আগেই সেই জমিটি পরিমাপ করে দেখা, সেটির সার্ভে করাটা জরুরী বলে জানান এই আইনজীবী। গ্রামে জমির দখলের এই বিষয়টি বেশি দেখা যায় বলেও জানান মিজ সানজানা। দেখা যায় যে পাশের বাড়ির মানুষ হয়তো বেশি জায়গা নিয়ে উঠে গেছে, দখল তার কাছে চলে গেছে। জমি রাজউকের অধীনে থাকলে তার বিক্রির জন্য আলাদা অনুমতিপত্র লাগেছবির উৎস,Getty Images জমি রাজউকের অধীনে থাকলে তার বিক্রির জন্য আলাদা অনুমতিপত্র লাগে

৫. উত্তরাধিকার:
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, যার কাছে থেকে জমি কেনা হচ্ছে তিনি যদি সেই জমি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওই জমি তার নামে রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। এটিকে বলা হয় বন্টন নামা। এই বন্টননামা অনুযায়ী, তার আরো ভাই বোন থাকলে তাদের সাথে সঠিক বন্টন অনুযায়ী তিনি ওই জমির মালিক হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে। মি. আরিফ বলেন, যদি এমন হয় যে, বন্টন নামা হয়নি কিন্তু তিনি জমি ভোগ দখল করছেন এবং তার আরো ভাই বোন আছে তাহলে ওই জমি কিনলে ভবিষ্যতে ঝামেলা তৈরি হতে পারে। কারণ ভাই-বোনেরা প্রতিটি জমিতেই সমান অংশীদার থাকেন। যদি বাটোয়ারা দলিল না হয়ে থাকে, এই জিনিসটা দেখতে হবে যে বাটোয়ারা দলিল হয়েছে কিনা। বাটোয়ারা দলিলে কোন প্লটে কে কতটুকু অংশ পাবে, কে কোনটা ভোগ করবে তা উল্লেখ থাকে।

৬. মর্টগেজ:
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, জমি কেনার আগে যাচাই করে দেখতে হবে যে, ওই জমিটি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক বা মর্টগেজ রাখা হয়েছে কিনা। কোন সম্পত্তি বা জমি মর্টগেজ দেয়া হয়েছে কিনা তা এখন জানা আগের তুলনায় কিছুটা সহজ। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কিত অনলাইন সেবা পাওয়া যায়। সেক্ষেত্রে নির্ধারিত লিঙ্কে ঢুকে যেকোন জমির মর্টগেজের তথ্য পাওয়া যায়। এই লিঙ্কটি বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত থাকে। আর বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশে মর্টগেজে রাখা সম্পত্তির তালিকা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 4 hours আগে

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন
আইন-বিচার 5 hours আগে

বগুড়ায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ়
বগুড়া 14 hours আগে

গাইন্ধায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মরিচ, পেঁয়াজ,ধান বীজ ও
অর্থনীতি 17 hours আগে

নাগরিক ভাবনা: প্রবীণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য নেই চিকিৎসা সেবায় অগ্রাধিকার।
নাগরিক ভাবনা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে শহরের স্বর্ণপট্টি এলাকায় স্বামীকে ছুরিকাঘাত।
অপরাধ 22 hours আগে

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প
অপরাধ 1 day আগে

রাজশাহীতে রা:বি: মাস্টার্স পড়ুয়া ছাত্রের হাতে বাবা খুন।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক