তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
দিনাজপুর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে দিনাজপুরের কৃতি সন্তানকে সম্বর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল খেলার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের আবু।
দিনাজপুরের কৃতি সন্তান জাকির আনাম এনসিসি ব্যাংকের এএমডি পদে নির্বাচিত হওয়ায় ও শাহ মুহাম্মদ আশরাফুল রহমান সহ-সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা সমিতি ঢাকা নির্বাচিত হওয়ায় দুইজন দিনাজপুরের কৃতি সন্তানকে সম্বর্ধনা দেন দিনাজপুর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতি।
এসময় উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হোসেন মিঠু, জেলা বিএনপির সহ সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল। আরও উপস্থিত ছিলেন ওয়াসি আহমেদ, সেলিম হোসেন, মাসুদ রানা, শহিদুল হক সেন্টু. ইকবাল হোসেন. পিয়াল আহমেদ. আমিনুল ইসলাম মুন্না, নুর আলম হক খোকন, শহীদ জামিল বোম্বাই. শামীম আহমেদ, হাসিনুর রহমান. খোরশেদ আলী, হাসান, মুজিয়ার রহমান. মোহাম্মদ রাজ্জাক সহ আরো অনেক সাবেক খেলোয়ার বৃন্দ।