তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ মার্চ ২০২৬, রাত ০৫৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এর টহল দল এবং র্যাব এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়।
১। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত সাবেদুর রহমান, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র।
২। মোঃ রনি আহমেদ (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র।আটককৃত ০২ জন আসামী এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,৬০০/- (এক লক্ষ ঊনিশ হাজার ছয়শত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।