মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বীরগঞ্জ পৌরসভাস্থ বীরগঞ্জ হতে পীরগঞ্জ গামী পাকা রাস্তা সংলগ্ন করতোয়া কুরিয়া সার্ভিসের সামনে ফাঁকা স্থানে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৬ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ বিকাল ১৫.২০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে ১। মোঃ ইউনুস (৫৩), পিতা- মৃত টুনু প্রামানিক, সাং- ডাকেশ্বরী বগুড়া পাড়া, ২। মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত সিরাজ উদ্দীন, সাং- চাকাই কামারপাড়া, উভয় থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরদ্বয়কে ২৪ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন থানা সমূহে একাধিক মামলা বিদ্যমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তাদের পরিচালিত সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পন্থায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
অবৈধ মাদকদ্রব্য গাঁজার বিশাল চালান সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব ১৩, দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।