হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২০ ২:০৫ অপরাহ্ণ

Dinajpur-police-mknewsbd

ফাইল ছবি

দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ডিবির এক এএসআই ও এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে নিহত মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ির লাইনপাড়-সিপাহীপাড়া এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৪০) ও শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড লাইনপাড় সিপাহীপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম কাইশা (৩৬)। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় ১৬-১৮টি মাদক মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধে আহত ডিবি পুলিশের এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহতাবস্থায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এক প্রেস ব্রিফিংয়ে সময়ের আলোকে বলেন, ১৩ জানুয়ারি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়া গ্রামের কবরস্থানের পার্শ্বে ডিবি পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। এ সময় ভারত সীমান্তের দিক হতে আনুমানিক ১০-১২ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী ডিবি পুলিশের কাছাকাছি আসতে থাকলে তাদেরকে গ্রেফতার করার জন্য অগ্রসর হলে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে।

পরক্ষণে ডিবি পুলিশ তাদের নিরাপত্তার স্বার্থে পরপর ৪ রাউন্ড গুলি ছুড়ে। এতে অস্ত্রধারীরা ছত্রভঙ্গ হয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছনের দিকে পালিয়ে যায়। এরই মধ্যে ডিবি পুলিশের সংবাদে কোতয়ালী থানার টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে তল্লাশী করে দুই পুলিশকে আহতাবস্থায় ও দুই মাদক ব্যবসায়ী দলের সদস্যকে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পুলিশের ভ্যানে করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত মাদক ও চোরাকারবারী দলের দুই সদস্য মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের ব্যবহার করা একটি সচল ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ৩টি ব্যাগে ১৫০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে তিনি প্রেসব্রিফিংয়ে জানান।

পুলিশ সুপার আরও জানান, নিহত মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্যার স্ত্রী গুলশান আরা বেগমও একজন মাদক ব্যবসায়ী। তার ভাই শহিদুল একজন প্রতিবন্ধী হয়েও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও অপর নিহত মাদক ব্যবসায়ী রসমত আলী ওরফে হাসমত আলীর তিন ভাই শহিদুল, শাহিন ও শাহেদসহ তার স্ত্রী, শ্বাশুড়ী, দুই ছেলে এবং মেয়ে সেলিনাও মাদক ব্যবসায়ী। নিহত মাদক ব্যবসায়ীরা বংশগতভাবে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা করে দীর্ঘদিন যাবত জীবিকা নির্বাহ করে আসছে বলে প্রেসব্রিফিংয়ে জানান তিনি। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজিম উদ্দিন, শচীন চাকমা, ডিবি ওসি এটিএম গোলাম রসুল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 36 minutes আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 6 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 8 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 8 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 17 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক