admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি: মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, দিনাজপুরের মাদক বিরোধী অভিযানে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ নারী ও ৪ পুরুষ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর রবিবার দুপুরে গোপন সংসাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: মতিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার আস্করপুর ইউপির মাদক ব্যবসায়ী লাইলী বেগমের বাসায় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় থাকা ১২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ লাইলীকে আটক করা হয়।
এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
১৬ নভেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে ডিএনসির একটি টিম অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলার ২নং খট্টা ইউনিয়নের পাউসগাড়া গ্রাম (ডাঙ্গাপাড়া বাজার) এর মৃত তোফাজ্জল হকের পুত্র মাদক কারবারি বিপ্লব (৫৪) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লবকে আটক করেছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অপর এক অভিযানে, ১১ নভেম্বর সোমবার বিকেলে গোপন সংসাদের ভিত্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ডিএনডির উপ-পরিদর্শক হসিবুল হাসান নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার সুন্দরবন ইউপির খোসালপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল হাসেম কে ৩ কেজি গাঁজা সহ আটক করেছে। অপর এক অভিযানে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ডিএনডির উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রানা ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব কে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোতয়ালী থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৪ নভেম্বর সোমবার দুপুরে গোপন সংসাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার কমলপুর ইউপির ৮নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম কে তার নিজ বাসা থেকে ২০০ বোতল ভারতীয় আমদানী নিসিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে এসময় অপর এক মাদক ব্যবসায়ী মুসা আলীর পুত্র মাজেদুর রহমান পালিয়ে যায়। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিস্তার রোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপÍর নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। এই মাদক ব্যবসায়ীরা জেলার প্রন্তত্য গ্রামঞ্চলে মাদকের বিস্তার করে থাকে। মাদকের বিস্তার রোধে দিনাজপুরবাসীকেও সচেতন হতে হবে।