ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুর প্রায় সাড়ে বারোটার সময় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে ডুবে আরিফ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে খয়ের বাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীতে ।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণার মতো স্বচ্ছ পানি নদীতে বয়ে চলার দৃশ্যে স্থানটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিতি পায়। ছোট যমুনা নদীর তীর, বাঁধ, স্রোত ও প্রাকৃতিক দৃশ্য এলাকাটি মানুষের কাছে দর্শনীয় হয়ে ওঠে । ফলে প্রতিনিয়ত এখানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষের সমাগম হতে থাকে।
গতকাল ২৬ নভেম্বর দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার খয়ের বাড়ি গ্রামের আয়নাল হকের ছেলে আরিফুল ইসলাম( ১৪ ) বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে উপস্থিত জনগণ অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে বিরামপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু প্রায় ১৫ ফিট গভীরতায় পুরাতন একটি বটগাছ নদী গর্ভে পড়ে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
এক সময় উদ্ধার কাজ সাময়িক বন্ধ রাখলে স্থানীয় শ্রমিক মুজিবুর রহমান তার অভিজ্ঞতায় পানিতে ডুবে মরদেহ উদ্ধার করার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে আরমানের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে চলছে কান্নার রোল। বিরামপুর থানার এসআই এনামুল ইসলাম জানান ,কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।