হোম
আইন-বিচার

দিনাজপুরে চাঞ্চল্যকর আপন ছোট ভাই খুনের মামলার প্রধান আসামী সহ ৩ জনকে গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি, দিনাজপুর জেলার কোতয়ালী থানার চাঞ্চল্যকর আপন ছোটভাই খুন মামলার প্রধান আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা উক্ত মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী একজন অবসর প্রাাপ্ত পুলিশ সদস্য। বাদীর দুই ছেলে প্রধান আসামী ১। মোঃ মাসুদ রানা (৪০) ও ভিকটিম ২। মোঃ রাসেল রেজাদ্বয়ের মধ্যে বসত বাড়ীর ভিটার জায়গা ভাগবন্টন এবং পারিবারিক বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ০৪ বছর পূর্বে বাদীর বসত বাড়ীর মাঝাখান দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করলে বাড়ীর উত্তর অংশে বাদীর বড় ছেলে অর্থাৎ ১নং আসামী মোঃ মাসুদ রানা তার স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করে এবং দক্ষিন অংশে বাদী ও তার স্ত্রী ও ছোট ছেলে ভিকটিম মোঃ রাসেল রেজা সহ বসবাস করে আসছিল। মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হত এবং ১নং আসামী বাদীকে ও বাদীর স্ত্রী সহ ছোট ছেলে ভিকটিমকে খুন করার হুমকী প্রদান করত। একপর্যায়ে গত ১৭/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই উদ্দেশ্যে ১, ২ ও ৩নং আসামী গন বাদীর বাড়ীর ভিতর থেকে ভিকটিমকে গালিগালাজ করতে থাকে এবং খুন করার হুমকী দিতে থাকলে ভিকটিম বাড়ী থেকে বের হয়ে আসামীদের বাড়ীর গেটের সামনে বাঁধের রাস্তাার উপর পৌঁছিলে ১, ২ ও ৩নং আসামীগন ধারালো কুড়াল, বটি ও দা নিয়ে তাদের বাড়ী থেকে বের হয়ে এসে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করে।

এছাড়াও আসামীদের হাতে থাকা ধারালো বটি, দা দিয়ে উপর্যুপরী কোপ দিয়ে ভিকটিমের দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। এ সময়ে ভিকটিমের চিৎকারে বাদী ও বাদীর স্ত্রী সহ অন্যান্য প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে আসামীদের কবল থেকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। উক্ত হত্যা কান্ডের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে। এর প্রেক্ষিতে ঘটনাটি নিয়ে র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা কান্ডের ঘটনার আসামীগন সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর দুটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৪খ্রিঃ তারিখ রাত ০৪.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং ওয়ার্ডের অর্ন্তগত মালসাপাড়া এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের প্রধান আসামী ১। মোঃ মাসুদ রানা (৪১), পিতা- বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, ২। মোছাঃ ফারহানা রিমা (৩৫), স্বামী- মোঃ মাসুদ রানা, ৩। মোঃ ফারহান আলী রনক (১৫), পিতা- মোঃ মাসুদ রানা, সর্ব সাং- বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজের মোড়, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদেরকে আত্নগোপনকৃত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীগনকে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক