তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ১০আগষ্ট ২০২৫খ্রী: রোববার দিনাজপুর শহরের পৌরসভার ১১নং ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সী এর পুত্র রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশী করলে, তার হাতে থাকা একটা প্লাস্টিকের বস্তায় ১৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩৬০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার দেখানো হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (খ )১০(ক) ৪১ ধারায় মোঃ রানাকে পলাতক এবং মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।