ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন, বিরামপুর শহরের চার লেনের সড়কের কাজ, পরিত্যক্ত জেলখানা, বাস টার্মিনাল, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাস্তাঘাট ,সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মন্ত্রী সবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন।
গত শুক্রবার ২০ নভেম্বর সন্ধ্যায় বিরামপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে বিরামপুর উপজেলার উন্নয়ন কর্মকান্ড ও কর্মসূচি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী, আওয়ামী লীগের জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিলে যোগ দেন।