হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরের বিরলে এবার ভূগর্ভে লোহার পর পাথর ও কয়লা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১১ পূর্বাহ্ণ

Dinajpur-Rock-Mine-mknewsbd

ফাইল ছবি

দিনাজপুরের বিরলে এবার ভূগর্ভে লোহার পর পাথর ও কয়লা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে , লোহার খনির পর এবার দিনাজপুরের বিরলে ভূগর্ভে পাথর ও কয়লা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিরলের মঙ্গলপুর ইউনিয়নের গরুরগ্রামে এক কৃষকের সেচযন্ত্রের বোরিং করার সময় ভূগর্ভ থেকে পাথর ও কয়লা সদৃশ বস্তু উঠে আসে। এ ঘটনায় এলাকাজুড়ে উৎসুক জনতার ঢল নেমে আসে।সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইতোমধ্যেই নমুনা সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পাঠিয়েছেন।

জানা যায়, শহরগ্রাম ইউনিয়নের গগণপুর গ্রামের আজগর আলীর ছেলে আবু সাঈদ গরুরগ্রামে তার নানা জহুর আলীর বাড়ীতে থেকে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী সিজগ্রাম গ্রামের জীবিত চন্দ্র রায়ের ছেলে ও ভূগর্ভে পাইপ স্থাপনকারী মিস্ত্রী স্বাধীন চন্দ্র রায় গরুরগ্রামের জহুর আলীর নাতি আবু সাঈদের জমিতে সেচযন্ত্রের বোরিং করছিলেন। এ সময় ভূগর্ভ থেকে পাথর ও কয়লা সাদৃশ্য বস্তুগুলো উঠে আসে।আবু সাঈদ বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে তিনি ৮৭ শতকের একটি জমিতে সেচযন্ত্র স্থাপনের জন্য ভূগর্ভে পাইপ বসানোর কাজ শুরু করেন। দুপুরের দিকে প্রায় ৬০ ফুট গভীরতা অতিক্রমের পর পাইপ দিয়ে ছোট ছোট পাথর বেরিয়ে আসতে শুরু করে। একপর্যায়ে প্রায় ৪টি পাথর ও একটি কয়লা জাতীয় বস্তু বেরিয়ে আসলে সেটি দেখে ভূগর্ভে কয়লা আছে বলে মনে হয়।ওই সময় প্রথমে পাইপ বসানোর কাজে নিয়োজিত মিস্ত্রী আবু সাঈদকে ঘটনাটি জানালে আশপাশের কৃষকসহ একে একে অনেকেই ঘটনাস্থলে আসতে শুরু করেন।

পরে ওই দিনই ঘটনাটি এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে জানানো হলে তিনি পাথর ও কয়লা সদৃশ বস্তুগুলো সংগ্রহ করেন। এরপর থেকেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লেগে যায়।উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান রবিবার জানান, কয়লা সাদৃশ্য বস্তুটি উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মাহবুবার রহমানের নিকট জমা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছেন।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মাহবুবার রহমান বলেন, ‘বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভূ-তত্ত্ব বিভাগ এ সম্পর্কে ভালো বলতে পারবে।’এ দিকে, এলাকাবাসী ভূগর্ভে পাথর ও কয়লাসহ মূল্যবান কিছু সম্পদ রয়েছে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে লোহা ও চৌম্বক জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীকালে এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো লোহার খনির সন্ধান মেলে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 19 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 21 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 21 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক