হোম
নির্বাচিত কলাম

তিস্তা অধরাই, তবু কেন ভারতকে ফেনী নদীর পানি দিল বাংলাদেশ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৯ ১:৪৪ অপরাহ্ণ

flooding-picture-mknewsbd

ফাইল ছবি

ফেনী নদীতে যখন বন্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে তিস্তা নদীর জল ভাগাভাগির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও অগ্রগতি না-হলেও আর একটি অভিন্ন নদী ফেনী থেকে ভারতকে জল দিতে রাজি হয়েছে বাংলাদেশ। দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ফেনী নদী থেকে ১.৮৬ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে, যাতে সেখানে পানীয় জলের প্রয়োজন মেটানো যায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক  বলেছেন, সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জী বা এন আরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে তিনি জানান। বস্তুত শনিবার প্রায় দিনভর দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ও প্রতিনিধিস্তরে যে সব বৈঠক হয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেই দাবি করছে বাংলাদেশ।

শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী হাসিনা ও প্রধানমন্ত্রী মোদী

শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী হাসিনা ও প্রধানমন্ত্রী মোদী

শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী হাসিনা ও প্রধানমন্ত্রী মোদী তিস্তার জল ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি প্রধানমন্ত্রী হাসিনার এবারের দিল্লি সফরেও হল না, কিন্তু আরও সাতটি অভিন্ন নদীর পানিবন্টনের জন্য দুই দেশ যে একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে রাজি হয়েছে সেটাকে যথেষ্ঠ ইতিবাচক লক্ষণ বলে মনে করছে ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম শহীদুল হক শনিবার রাতে বিবিসি বাংলাকে বলছিলেন, যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ঠ কারণ আছে।
তার কথায়, “যেহেতু যৌথ নদী কমিশন প্রায় ছবছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে – তাই আমরা কিন্তু আশা করতেই পারি। আর তারা সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে।
“আর কমিশন শুধু এই অভিন্ন নদীগুলোর পানিবন্টন না, উন্নয়নের বন্টন নিয়েও ভাবছে। কারণ সারা বিশ্বেই জলসম্পদ এখন আলোচনার একেবারে ওপরের দিকে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক

সেই পটভূমিতেই আমরা তিস্তা-সহ সব অভিন্ন নদীকেই একটা বৃহত্তর ফ্রেমওয়ার্কে ভাবছি, যেখানে শিপিং থেকে শুরু করে বেসিন ম্যানেজমেন্ট সব কিছু নিয়েই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি।”
এদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এর মধ্যেই অনেকে লেখালেখি শুরু করেছেন, “বাংলাদেশ যেখানে এবারেও তিস্তার পানি পেল না, সেখানে কেন আগ বাড়িয়ে ভারতকে ফেনী নদীর পানি দিয়ে আসা হল?”
বস্তুত ফেনী নদী থেকে ১.৮৬ কিউসেক পানি দক্ষিণ ত্রিপুরার যে সাব্রুম শহরে বাংলাদেশ পাঠাবে বলে সিদ্ধান্ত হয়েছে, সেই অঞ্চলে পানীয় জলের সঙ্কট অতি তীব্র। সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে ওই অঞ্চলের মানুষের জলকষ্ট মেটে, ভারতের এই অনুরোধের পটভূমিতেই প্রধানমন্ত্রী হাসিনা সম্পূর্ণ মানবিক কারণে ওই সিদ্ধান্ত নিয়েছেন – জানাচ্ছেন শহীদুল হক।

 

ফেনী নদীর বন্যা

ফেনী নদীর বন্যা

তিনি বলছিলেন, “আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনও ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। “দক্ষিণ ত্রিপুরার ওই অঞ্চলটাতে খাবার পানি নেই। আর সে কারণেই কিন্তু আমরা পানি দিয়েছি।” আর আমরা যদি পানি না-দিতাম, তাহলে কি কারবালার মতো হয়ে যেত না?”, পাল্টা প্রশ্ন করেন তিনি। সাব্রুমে বাংলাদেশ উদারতার পরিচয় দিলেও বিতর্কিত এনআরসি-র প্রশ্নে ভারতের কাছ থেকে পাল্টা কতটা উদারতার পরিচয় পাওয়া যাবে, সেই আশঙ্কা অবশ্য রয়েই গিয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এনআরসি-র বিষয়টি দুই প্রধানমন্ত্রীর আলোচনাতেও উঠেছিল, এবং বাদ-পড়াদের প্রায় সবাই যে পর্যায়ক্রমে এই তালিকায় ঢোকার সুযোগ পাবেন সেটাও ভারতের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে।
তিস্তা চুক্তি অধরা রয়ে গেল শেখ হাসিনার এবারের সফরেও
কিন্তু শহীদুল হকের স্বীকার করতে দ্বিধা নেই, একদিকে যখন ভারতের কোনও কোনও মন্ত্রী বলছেন অবৈধ বিদেশিদের বাংলাদেশেই ডিপোর্ট করা হবে – আর অন্যদিকে দিল্লি এটাকে সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে, এই ‘স্ববিরোধিতা’ তাদের ধন্দে ফেলে।
তিনি বলছিলেন, “এই কন্ট্রাডিকশন যেহেতু আমরা তৈরি করিনি, তাই আমি এটাকে অ্যানালাইজ করতে রাজি না। তবে আমি অপেক্ষা করতে রাজি। কী ঘটে দেখাই যাক না! আগে ব্রিজটা আসুক, তারপর আমরা অবশ্যই সেটা পেরেনোর কথা ভাবব”, এনআরসি প্রসঙ্গে মন্তব্য করনে তিনি।
এনআরসি নিয়ে ভারতের ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকে তারা সতর্ক নজর রাখছেন বলেও স্বীকার করেছেন তিনি।
তবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অস্বস্তি যে শেখ হাসিনার দিল্লি সফরেও পুরোপুরি কাটল না, সেটাও কিন্তু গোপন নেই।

 

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 14 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 14 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 15 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 16 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 1 day আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক