হোম
আইন-বিচার

তাহিরপুরে শাকিব হত্যাকান্ডে জড়িত কালা বাহিনী প্রধানের ১ সহোদরসহ ২ জন গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ চাঞ্চল্যকর শাকিব রহমান হত্যাকান্ডে জড়িত মোশাহিদ তালুকদার নামে আরো এক পলাতক পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনাল গোয়েন্দা টিমের সদস্যদের সহযোগিতায় সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের একটি টিম শনিবার সকাল সাড়ে ১০ টায় গ্রিণ রোডের সিটি ইন্টার কন্টিনেন্টাল হোটেলের একটি কক্ষ হতে তাকে গ্রেফতার করেছে।
মোশাহিদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বাঁশপাড়ার মৃত সাদেক আলী তালুকদারের ছেলে ও শাকিব হত্যা মামলার পলাতক শীর্ষ আসামি কালা বাহিনী প্রধান মোশারফ হোসেন তালুকদারের সহোদর ভাই।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনাল গোয়েন্দা টিমের উপ পুলিশ কমিশসার (এডিসি) মো. সাইফুল ইসলাম মোশাহিদকে ঢাকা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরপুর্বে শুক্রবার রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা নামক এলাকা থেকে বুলবুল আহমদ নামে এক আসামিকে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
বুলবুল তাহিরপুর উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের পূর্বদৈল (গড়কাটি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ নিয়ে শাকিব হত্যা মামলায় শনিবার সকাল অবধি দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল সোমবার রাতে উপজেলার ঘাগটিয়া চক বাজার থেকে পূর্ব বিরোধের জের ধরে ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মুজিবুর রহমানের ছেলে শাকিব রহমানকে গ্রামের বাঁশপাড়ার প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি, তাহিরপুর কয়লা আমদানিক গ্রুপের সাধারন সম্পাদক কালা বাহিনী প্রধান মোশারফ হোসেন তালুকদারের লোকজন অপহরণ করে মোশারফের বাড়িতেই আটকে রেখে রাতভর চার হাত পা ভেঙ্গে নির্মমভাবে খুন করে।
এরপর রাতে পুলিশ ঘটনা জেনে ফেলায় লাশ গুমের চেষ্টা থেকে সড়ে এসে কালা বাহিনীর তিন সহযোগীকে দিয়ে চিকিৎসার অজুহাতে শাকিবের মরদেহ প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে মঙ্গলবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ফেলে রেখে তারা পালিয়ে আসে।
এমন আলোচিত ও বর্বোরোচিত হত্যকান্ডের ঘটনাটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক ইলেকট্রনিক্স মিডিয়া, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে সারা দেশব্যাপী নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভের ঝড় উঠে। নিহত শাকিবের মা উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের তেরাবজান বেগম বলেন, বৈশাখী ধান কাটা শেষে (বৈশাখ মাসের শেষে) আমার ছেলেকে বিয়ে করানোর কথা ছিলো। আমার ছেলের বিয়ের পিঁড়িতে আর বসা হল না, কালা বাহিনী মোশারফ হোসেনের খুনী চক্রের সদস্যরা কেড়ে নিল আমার বুকের মানিক শাকিবকে। আমি একজন হতভাগিনী মা হিসাবে আমার ছেলের হত্যকান্ডের মামলাটিকে চাঞ্চল্যকর মামলা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্তিকরণ, আদালতে দ্রৃত চার্জশীট প্রদান ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি রাখছি জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপির নিকট।
নিহত শাকিব রহমানের পিতা উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মুজিবুর রহমান ঘটনার পরদিন মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতেই কালাবাহিনী প্রধান মোশারফসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্’র বরাত দিয়ে জানায়, মামলা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে, দ্রততম সময়ের মধ্যে শাকিব হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকের মামলাটির তদন্তের অগ্রগতি,আসামিদের গ্রেফতার সম্পর্কে অবহিত করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 10 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক