হোম
আইন-বিচার

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকেরিনাকে অপসারণের দাবিতে বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ দানবীয় ফ্যাসিস গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির অভিযোগে তাকে ডোমার উপজেলা থেকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী সকালে গনতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়। উক্ত বিক্ষোভ মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, তালতলি বিজনেস ম্যানজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম গোলাপ হোসেন, সাহেবপারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা শরিফ হোসেন, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দানবীয় ফ্যাসিষ্ট গনহত্যাকারী অবৈধ সরকারের সুবিধা ভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের দ্রুত ডোমার উপজেলা থেকে অপসারণের দাবী জানান। এরপরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, কাছে স্মারক লিপি প্রদান করে জোরালো কন্ঠে এবং দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবী তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম বিপিএএ নিকট স্মারক লিপি প্রদানের সময় উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মামুনুর রশীদ বসুনিয়া সজীব, মেরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করার অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, আমি তো কিছুই জানিনা। এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানব বন্ধন করছেন। আমি এর আগে তারাগঞ্জে ছিলাম ৮ বছর, সৈয়দপুরে ছিলাম ৭ বছর ডোমারেও ৮ বছর হচ্ছে। আমি যতদিনই থাকিনা কেন আমি কোন দুর্নীতি করি নাই। বিষয়গুলো নিয়ে আপনারাই এটার প্রতিবাদ করবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 22 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক