admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২০ ১২:১০ অপরাহ্ণ
১ জানুয়ারি ,সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক বিতরণী উৎসব পালিত । তারই ধারা বাহিকতায় ঠাকুরগাঁও বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসায় প্লে-থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয় ।

বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান

রাজু), উপস্থিত ছিলেন বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সহ সুপার মোঃ আব্দুল মজিদ, এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ও অত্র মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা, ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী এবং তাদের অভিবাবকবৃন্দ।