admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১১ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, দীপক কুমার রায়,মাহাবুবুর রহমান খোকন, নজরুল ইসলাম স্বপন,মাসুদুর রহমান বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আলম মুকুল প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।