admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৭ জন(সদর উপজেলা-৪ জন, বালিয়াডাঙ্গী-১ জন,রাণীশংকৈল-১ জন এবং পীরগঞ্জ-১ জন)করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৫৬ জন,যাদের মধ্যে ২৩৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।সূত্র, সিভিল সার্জন ঠাকুরগাঁও