admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এক মাসে পুলিশের অভিযানে ৮৭ মামলায় ৬৬০পিস ইয়াবা,২০২৫ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট, ৩১৭ বোতল ফেন্সিডিলসহ আরো বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা পুলিশের দেয়া তথ্য মতে, ২০২৪ সালের জানুয়ারি মাসে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেন ৮৭টি মাদক মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৬০ পিস ইয়াবা, ২০২৫ পিস ট্যাপেন্ড ট্যাবলেট, ৩১৭ বোতল ফেন্সিডিল, চোলাইমদ ১০ লিটার, ১৯৮ পিস ট্রাইপটিন উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাঝেমধ্যেই জেলায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলাবাসীর নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব পুলিশের সেই কাজ পুলিশ করে যাবে। কোন মাদক ছাড় পাবে না। পুরো জেলায় পুলিশের যে অভিযান চলমান আছে সেটি অব্যাহত থাকবে।