হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে স্বামীকে স্কুল কমিটির সভাপতি বানাতে শিক্ষিকার কেরামতি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ছয় মাসেও সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা আক্তার তার স্বামীকে কমিটিতে নিয়ে আসতেই এমন সময়ক্ষেপন ও তালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক ও প্রার্থীরা। অন্যদিকে রিটানিং অফিসারের দাবি নির্বাচন স্থগিত ও সময়ক্ষেপন হচ্ছে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায়।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মেয়াদ শেষ হয় চলতি বছরের জুন মাসে। নতুন কমিটি গঠন করতে ১৪ জুন সভার আহব্বান করেন প্রধান শিক্ষক গোলাম রহমান। সেখানে চারজন অভিভাবক সদস্যকে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করে উপজেলা শিক্ষা অফিসে অনুমতির জন্য পাঠালে বিধি মোতাবেক হয়নি বলে সেটি বাতিল করা হয়। এরপরেও কমিটি গঠন করার চেষ্টা করেও বার বার বাধাগ্রস্ত হয়েছেন বলে প্রধান শিক্ষক স্বীকার করেছেন।

অপরদিকে, গত ১৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফশীল ঘোষণা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও কমিটি গঠনের রিটানিং অফিসার শাহিনুর ইসলাম। সেই তফশীলেও হয়নি কমিটি। সবশেষ ২২ ডিসেম্বর পুনরায় কমিটি গঠন করতে তফশীল ঘোষণা করেন তিনি। সেই তফশীল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই এবং প্রত্যাহার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এবং ভোটগ্রহণের তারিখ আগামীকাল বৃস্প্রতিবার (২৯ ডিসেম্বর) নির্ধারণ করা হয়। মনোনয়ন ক্রয়, যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনির্দিষ্টকালের কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করায় ক্ষুদ্ধ প্রার্থী ও ভোটাররা। তাদের অভিযোগ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা আক্তারের স্বামী মঈনকে অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে এনে সভাপতি করতেই এমন তালবাহানা এবং সময়ক্ষেপন করছেন। এতে সহযোগিতা করছেন রিটানিং অফিসার দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম।সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান বলেন, আমি আগামী ৩১ ডিসেম্বর তারিখে অবসরে যাবো। চেষ্টা করেছি মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনরায় গঠন করে দেওয়ার। কিন্তু বার-বার বাধার কারণে সম্ভব হয়নি। সহকারী শিক্ষক মেরিনা আক্তার চান আমি অবসরে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাবেন। তার অধীনে নির্বাচন টা হউক।

এদিকে একই অভিযোগ করেছেন সাবেক সভাপতি মকবুল হোসেন ও অন্যান্য প্রার্থীরা। তাদের দাবী তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন করতে। প্রধান শিক্ষক গোলাম রহমানের অধীনে নির্বাচনে অংশ নিতে চান তারা। তবে অভিযোগ অস্বীকার করছেন সহকারী শিক্ষক মেরিনা আক্তার। তিনি বলেন, এসবের কিছুই জানিনা। তার স্বামী প্রার্থী হয়েছেন এমন কথা স্বীকার করলেও বেশি কথা বলতে রাজি নন তিনি।

অন্যদিকে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপর দায় দিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর আলম বলেন, কাউকে বিজয়ী করতে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করার অভিযোগটি মিথ্যা। আমি উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে স্থগিত করেছি। এর বাইরে সব শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন। বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল প্রসাদ সিংহ বলেন, আগামী ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার কারণে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এরপরেই কমিটি গঠন করে দেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে দেওয়া হবে। যাতে কারো কোন অভিযোগ না থাকে। সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্যপদের বিপরীতে ১৫ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন। এর মধ্যে প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর ২ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। বিদ্যালয়টি মোট ভোটারের সংখ্যা ১৩৬ জন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 13 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক