admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও অফিসঃ ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাইন এসোসিয়েশনের আজীবন,সাধারণ ও সহযোগী সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শনিবার (৯ মে) আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাইন এসোসিয়েশন এর আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাইন এসোসিয়েশন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপন, মাসুদ সূবর্ণ,তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ প্রবীর গুপ্ত বুয়া, সদস্য,রহিম উল আলম, আবদুস সামী, মাহমুদুল হক,জিসান করিম ও কোভিড-১৯ মোকাবেলায় গঠিত (সেচ্ছাসেবক) উপ-কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সহ প্রমুখ।
উল্লেখ্য, উত্তরের জেলা ঠাকুরগাঁও শহরে একমাত্র সুনাম্যধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রদের মধ্যে একতা সৌহার্দ্য, ভ্রাতিত্ববোধ লক্ষে সগৌরবে গত বছরের রমজান মাস থেকে এ সংগঠনের যাত্রা শুরু করে। জানা যায়,গত বছরের রমজান মাসে প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থীর ইফতার মাহফিল ও পূর্ণমিলনীর মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে উন্নয়ন মূলক সামাজিক কার্যকলাপ,ডেঙ্গু সমস্যা প্রতিকার ও প্রতিরোধ সেমিনার ও সামাজিক সচেতনায় সহ বিভিন্ন কার্য পরিচালনা করে আসতেছে সংগঠনটি। সংগঠনটির সদস্যদের দেওয়া অর্থের একটি বৃহৎ অংশ বর্তমান করোনায় পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করবে।