হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদের তথ্য সেবায় ভোগান্তি দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও মেরামতে উদ্যোগ নেই 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ণ

Thakurgaon-union-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন পরিষদগুলোর তথ্য সেবা কেন্দ্রের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও মেরামতে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ে ফিরে যাচ্ছে অনেকে। আর প্রশাসন বলছে, তথ্য সেবায় ভোগান্তি এড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠির কাছে ই-সেবা পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে খোলা হয় ই-তথ্য সেবা কেন্দ্র। এসব কেন্দ্রে এসে ফটোকপি, জন্ম-মৃত্যু সনদ, জমির পর্চা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ অনলাইনে সবরকম কাজের সুবিধা পেত। কিন্তু বর্তমানে সেবা কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনুসন্ধানে দেখা গেছে, সুযোগ সুবিধার অভাবে সদরের জেলা সদরের বেগুনবাড়ি, আকঁচা, রহিমানপুর, বড়গাঁ, সুখানপুখুরি, রুহিয়া, আখানগড়, জামালপুর ও গড়েয়া ইউনিয়নের উদ্যোক্তারা সময়মত না আসায় মাঝে মধ্যেই বন্ধ থাকছে সেবা কেন্দ্র। ফলে সাধারণ মানুষ ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে অনত্র গিয়ে ই-সেবার কাজ করছেন। দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে কাজ কমে যাওয়ায় উদ্যোক্তারাও কাজে আসতে অনিহা প্রকাশ করছেন।

পীরগঞ্জ উপজেলার জাবরহাট, বৈরচুনা, হরিপুরের গেদুরা, লেহেম্বা, সদরের বেগুনবাড়ি, আখানগড় ইউনিয়ন প্রত্যন্ত এলাকা হওয়ায় এখানকার মানুষের জন্য অনলাইন সেবা প্রদান গুরুত্বপূর্ণ। এখানকার স্থানীয় এলাকাবাসী কাইয়ুম, বজলার, রশিদ, হেমন্তসহ অনেকে জানান, ইউনিয়ন পরিষদে তথ্য সেবা চালু করায় সাধারণ মানুষ এখান থেকে সেবা নিত। কিন্তু বর্তমানে এসব ইউনিয়নে সেবা নিতে গেলে একটা কাজ হলে আরেকটা হয় না। ফলে সব কাজ এক সাথে করতে উপজেলা ও জেলা শহরে যেতে হয়। এতে করে সময় ও আর্থিক খরচ বেড়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা মনে করি সরকার এ বিষয়ে প্রদক্ষেপ নিবে। আকঁচা, আখানগড়, রহিমানপুর, রুহিয়া ও বেগুনবাড়ি ইউনিয়নের উদ্যোক্তা সোহেল রানা, ফারুক হোসেন, নরেশ চন্দ্র, আমিরুল ইসলাম জানান, ২০১০ সাল থেকে ইউনিয়ন পরিষদে ই-তথ্য সেবার কাজ শুরু হয়। স্থানীয় সরকারের মাধ্যমে কম্পিউটার, স্কেন মেশিন, ফটোকপি, প্রিন্টারসহ প্রদান করা প্রয়োজনীয় জিনিসপত্র। যা দেখা শোনার দায়িত্ব ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কথা ছিল টুকিটাকি জিনিসপত্র নষ্ট হলে আয়কৃত টাকা থেকে তা ঠিক করতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের বেতনও নিতে হবে আয়কৃত টাকা থেকেই। আর একটি ইউনিয়নে ২জন করে উদ্যোক্তা কাজ করতো। শুরুর দিকে গড়ে ৭-১০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হতো। এছাড়া কোনো কোনো মাসে বিদেশে কর্মস্থানের সুযোগ সরকারিভাবে প্রকল্প অনলাইনে ফরম পূরণ করা কাজে আয় হতো মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু সব সময় এসব প্রকল্পের কাজ ইউনিয়ন পরিষদ থেকে হয় না। যদি নিয়মিত এ ধরনের কাজ হতো তাহলে টাকার অভাবে নষ্ট হওয়া জিনিসিপত্র পড়ে থাকতো না। আমরাও আয় করতে পারতাম মানুষও সেবা পেতেন। কিন্তু বছরের পর বছর পার হলে ছোট খাটো ত্রুটি থেকে বড় বড় সমস্যায় পড়তে হচ্ছে যন্ত্রপাতিতে। ফলে বিশেষ করে শতকরা ৮০ ভাগ ফটোকপি মেশিন নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এছাড়া অন্যান্য জিনিসপত্রও নষ্টের পথে। এজন্যই অনেক উদ্যোক্তা সময়মত কেন্দ্রে আসেন না। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলার পরও মেরামতে তেমন কোনো উদ্যোগ না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ থেকে সুবিধা উদ্যোক্তাদের বেতন ও নষ্ট যন্ত্রপাতি মেরামতে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলে সফলতা আসবে। সদর উপজেলা আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে প্রকল্প নিয়ে নষ্ট যন্ত্রপাতি মেরামতের। কিন্তু হঠাৎ করে যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামত করা সম্ভব হয় না। কাঙ্খিত সেবা দিতে হলে সরকারি সহায়তা প্রয়োজন। তা না হলে সেবা কেন্দ্রটি থেকে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব নয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মো. নুর কুতুবুল আলম ই-সেবায় ভোগান্তির কথা স্বীকার করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যে সকল ইউনিয়নে লাইন যায়নি তা পৌঁছানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সরকার জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৫৩ টি ইউয়নিয়ের মধ্যে ঢোলারহাট, বৈরচুনা, ডাঙ্গীপাড়া ও গেদুড়াসহ ৯টি ইউনিয়নে নেই ইন্টারনেট সংযোগ। ফটোকপি মেশিন নষ্ট হয়ে পড়ে আছে ১৩টি ইউনিয়নে। এছাড়া প্রিন্টার ও স্কিনার মেশিনের সমস্যা রয়েছে ২৬টি ইউনিয়নের।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 11 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 12 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 13 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 14 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 23 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক