admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০১৯ ৭:১৯ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কে,এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া আলোচনা সভায় জেলার প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।