হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি ব্রীজ এর জন্য গ্রামবাসি ও জনসাধারণের দুর্ভোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২০ ১:৩৩ অপরাহ্ণ

Thakurgaon-Rani-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একটি ব্রীজ এর জন্য গ্রামবাসি ও জনসাধারণের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) আওতাধীন মহাসড়ক ঘেঁষা মীরডাঙ্গী থেকে ঐতিহ্যবাহী কাতিহার হাট পর্যন্ত প্রায় নয় কিলোমিটার পাকা সড়কে কার্যত চলাচল বন্ধ হয়ে পড়েছে একটি ভাঙ্গা ব্রীজের জন্য। জানা গেছে, বছর চারেক আগে কয়েকধাপে মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় নয় কিলোমিটার পাকা সড়ক প্রায় আট কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে। পাকা সড়ক নির্মাণের পর থেকেই সড়কটিতে স্কুলের ছাত্র ছাত্রী স্থানীয় মানুষসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাপক ভাবে বেড়ে ব্যাস্ততম সড়কে পরিণত হয়ে পড়ে। তবে নতুন সড়ক নির্মাণের সময়েও বহু পুরোনো এই ব্রীজটি বেহাল থাকলেও নতুন করে নির্মাণ না করায় ভাঙ্গা এই ব্রীজ নিয়ে বর্তমানে দূর্ভোগে রয়েছে পথচারীসহ স্থানীয়রা।

গতকাল শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মীরডাঙ্গী টু কাতিহার হাট সড়কের বাকসা সুন্দরপুর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের একটি ব্রীজ দুই ধাপে ভেঙ্গে পাথরের ঢালাই উঠে খাল হয়ে প্রায় দুই ফিট করে দুই স্থানের রড বেরিয়ে পড়েছে। ব্রীজটির উপর দিয়ে সাইকেল মোটরসাইকেল দেখে শুনে চলাচল করা গেলেও রাতের আধারে অচেনা গাড়ী চালক পথচারীরা পড়ে যেতে পারে বিপদে। সর্বোচ্চ তিন চাকার একটি ভ্যান অথবা থ্রি হুইলার গাড়ী পারাপার করতে অনেক সাবধানতা অবল্মন করতে হয়। তবে এক্ষেত্রে রাতের আধারে সামান্যতম অসাবধনতা হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। স্থানীয়রা বলছে ব্রীজটি দিয়ে কোন ভাড়ী চার চাকার যানবাহন চলাচল করতে পারে না। সম্প্রতি একজন অচেনা পথচারী মোটরসাইকেল চালক অসাবধনতা বশত ভাঙ্গা ব্রীজের অংশে গাড়ী উঠিয়ে দিয়ে র্দূঘটনার কবলে পড়লে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নেই। ভাঙ্গা ব্রীজটির কারণে এমন দূর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। স্থানীয়রা আশংকা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি নতুন করে নির্মাণ করা না হলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনাসহ ঝড়ে যেতে পারে কোন পথচারীর তাজা প্রাণ।

স্থানীয়দের অভিযোগ,কোটি কোটি টাকা খরচ করে পাকা সড়ক নির্মাণ করা হলেও মাত্র দশ ফিট প্রস্থ ও প্রায় পঞ্চাশ ফিট দৈঘ্যর ব্রীজটি তখন নির্মাণ না করায় বর্তমানে আমরা সড়কটির যথাযথ ব্যবহার করতে পারছি না। নতুন সড়ক নির্মাণের সময় কর্তৃপক্ষকে বার বার তাগাদা দেওয়া হলেও তারা গুরুত্ব দেয় নি। তাই কার্যত সড়কটিতে চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় মুরবিব সালাম জব্বার বরকত বলেন, এই ব্রীজটি স্বাধীনতা পরবর্তী সময়ের আগের হতে পারে। কারণ আমাদের নাবালক সময় থেকেই এই ব্রীজটি আমরা দেখে আসছি। তারা আরো জানান,একাধিকবার সংস্কার করা হয়েছে ব্রীজটি। তবে একদিকে সংস্কার করার বছর না ঘুরতে আরেক দিকে ধসে ব্রীজের রড বেরিয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ছে স্থানীয় কৃষক শ্রমিক যানবাহন চালকসহ পথচারীরা। বিশেষ করে সপ্তাহে প্রতি শনিবার ঐতিহ্যবাহী কাতিহার হাটে নেকমরদ গাজীর হাট মীরডাঙ্গী সহ বিভিন্ন এলাকার গরু গাড়ী ধানের গাড়ীসহ বিভিন্ন পণ্যে বহনের গাড়ী গুলো কয়েক মাস যাবৎ শুধু মাত্র ভাঙ্গা ব্রিজটির কারণে চলাচল বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ধান গম সহ বিভিন্ন ফসল উৎপাদন শেষে ঘরে কিংবা বাজার তুলতে ব্রিজের কারণে আমরা গাড়ী পারাপার করতে পারি না। এতে আমরা চরম ভোগান্তি ভোগ করে আসছি । তাই পথচারী ও স্থানীয়রা দাবী জানিয়েছেন দ্রুত বীজটি পূর্ণ-নির্মাণ করার।

উপজেলা প্রকৌশলী অফিস বলছে, মীরডাঙ্গী থেকে কাতিহার সড়কটি আমাদের উপজেলা সড়ক ক্যাটাগরিতে পড়ে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সে-সড়কের মধ্যে থাকা পুরোনো ব্রীজটি ইতিমধ্যে দুইবার সংস্কার করা হয়েছে। তাছাড়াও নতুন করে নির্মাণ করার জন্য একাধিকবার বিভিন্ন প্রকল্পে দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমোদন পেয়ে অর্থ বরাদ্দসহ টেন্ডার হলেই ব্রীজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে। এলজিইডির ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী কান্তেস্বর বর্ম্মন মুঠোফোনে বলেন,ব্রীজটি প্রকল্পে দেওয়া আছে। খুব শিগগির পূর্ণ-নির্মাণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 36 minutes আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 6 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 8 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 8 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 17 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক