হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী অবৈধ দখলদারদের দখলে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২০ ৮:২০ পূর্বাহ্ণ

Thakurgaon-Tangon-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃএমনিতেই দিন দিন শুকিয়ে যাচ্ছে নদী তার উপর দখল করে নির্মান হচ্ছে ঘড়-বাড়ী । ছোট দোকান থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান সবই আছে অবৈধ দখলদারদের তালিকায়। কেউ সামান্য টিনের ঘর তুলে, কেউ পাকা ঘর গড়ে তুলে দখল করেছেন ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী টাঙ্গন নদী। টাঙ্গন নদী দখলদারদের প্রাথমিক তালিকায় ৩০৩ জনের নাম উঠে এসেছে।

গত ৩০ জুলাই জেলা প্রশাসক, ঠাকুরগাঁও ওই তালিকা প্রকাশ করেছে। জাতীয় নদী রক্ষা কমিশনের কাছেও এই তালিকা পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

সদর উপজেলার এসব দখলকারী শুধু নদ-নদী নয়, খাল-বিলের জায়গাও দখল করেছে। সেখানে অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী নানা স্থাপনা। একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে শহর সব জায়গায় খাল-নদীতে পড়েছে দখলদারদের থাবা। নদী রক্ষা কমিশনের নির্দেশে ঠাকুরগাঁও জেলা প্রশাসন অবৈধ দখলদারদের তালিকা তৈরি করেছে। তবে এ তালিকা পরিপূর্ণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নদী রক্ষা কমিশন বলছে, এ তালিকা আরও যাচাই-বাছাই করে দেখা হবে, কোন দখলদারের নাম বাদ পড়েছে কিনা। অবৈধ দখল উচ্ছেদে এক বছরের ক্রাশ প্রোগ্রাম নেওয়া হবে। দখলদারদের তালিকা ঘেঁটে দেখা যায়, বেশির ভাগ স্থানীয় ব্যক্তি নদী-খাল দখল করে দোকান পাট, ঘর-বাড়ি করেছেন। গত ১ জুলাই প্রকাশিত উচ্চ আদালতের এক রায়ে নদী দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। রায়ে সব নদ-নদীকে জীবন্ত সত্তা এবং নদ-নদী সুরক্ষায় নদী রক্ষা কমিশনকে এর আইনগত অভিভাবক ঘোষণা দেওয়া হয়।

নদী রক্ষা কমিশন সূত্রে জানা যায়, সারাদেশে প্রথমবারের মতো নদী-খাল-বিল দখলদারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকেরা মূলত এ তালিকা করেছেন। এটি চলমান প্রক্রিয়া। এ তালিকা আরও যাচাই-বাছাই করা হবে। আরও দখলদার আছে কি না, সেটা দেখা হবে। দখলদার উচ্ছেদে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে কিছু কিছু জেলায়। অবৈধ দখলদার উচ্ছেদে এক বছরের একটি ক্রাশ প্রোগ্রাম নেওয়া হবে। প্রতিটি জেলার, জেলা প্রশাসন এটি পরিচালনা করবে।

দখলদারদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভূমিহীন, হতদরিদ্রদের পাশাপাশি এ তালিকায় গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নামও রয়েছে। কাঁচা-পাকা ঘর করে নদীর জায়গা দখল করে রেখেছেন আরও অনেকে। সূত্রমতে, ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মৌজার অবৈধ দখলদার ৪০ জন, আকচা মৌজায় ৩ জন এবং বাকি ২৬০ জন অবৈধ দখলদার নিশ্চিন্তপুর মৌজার।

উচ্ছেদ অভিযানের বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, নদ-নদীর অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে টাংগন নদীর খনন কাজ শুরু হয়েছে, শীঘ্রই অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 13 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 13 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক