হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দরে মনসুর আলী নামে এক ব্যক্তির পৈত্রিক সুত্রে পাওয়া জমির বাগানে চাঁদার দাবিতে ভাংচুর করে সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। শনিবার মনসুর আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী মনসুর আলী (৩৫) এর লিখিত অভিযোগে জানা যায়, সালন্দর মৌজায় তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি জমিতে দীর্ঘদিন ধরে বাগান লাগিয়ে ভোগ দখল করে আসছেন।

কিন্তু একই এলাকার শওকত আলীর ছেলে মো: হিরা সরকার (৩৫) জমির মালিকানার দাবি করে চাঁদার উদ্দেশ্যে ওই জমির আশ পাশে মহড়া দিতে থাকে। ঘটনার দিন হিরা সরকার একদল দুবৃত্ত নিয়ে বাদীর পক্ষ থেকে নিয়োজিত কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে বাগানের চারপাশের বাঁশ, কাঠ, টিন নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় বিষয়টি সদর থানা পুলিশককে জানালে পুলিশ ঘটনাস্থলে আসার পর দুবৃত্তরা পালিয়ে যায়।

মামলার বাদী মনসুর আলী বলেন, বাগানের জমিটি আমাদের প্রৈত্রিক সুত্রে পাওয়া। জমির রেকর্ড, খাজনা, খারিজ, দলিল সবকিছু আমাদের সঠিক আছে। কিন্তু চাঁদার উদ্দেশ্যে হিরা সরকার জমিটির মালিকানা দাবি করার কারনে আদালতে মামলা চলছে। মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালত হিরা সরকারের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করলেও তা সে মানছে না। মামলার আসামীরা হলেন, মো: হিরা সরকার (৩৫), মো: সুমন (৩২), মো: রুস্তম আলী (৪৫), মো: মানিক (৩৮), মো: ছিদ্দিক (৪২), মো: সহিদুল হক (৪৮), মো: হাসান আলী (৪৭), মো: দুলাল (৪৫), মো: সুমন (৩৫), মো: জিয়াউর রহমান (৪৫) সহ অজ্ঞাত ৩/৪ জন। এ ব্যাপারে মামলার বিবাদী মো: হিরা সরকার বলেন, উল্লেখিত বাগান ও জমির মালিক মনসুর আলী একাই নন, আমার ৩ দাদার মাধ্যমে আমরাও জমির অংশীদার। আদালতে মামলা চলছে, মামলায় রায় যার পক্ষেই আসবে তা মেনে নেব।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন এ ঘটনায় একটি মামলা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আইন-বিচার 11 hours আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 11 hours আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 11 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 12 hours আগে

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ
অপরাধ 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে যুব দিবস পালিত।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে বাজারে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ, পুলিশের জালে কৃষকদলের দুই নেতা।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক