হোম
আন্তর্জাতিক

ট্রাম্পের দলে গৃহবিবাদ শুরু,আমেরিকা নির্বাচন ২০২০ ভোট গণনা নিয়ে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২০ ৭:৪৪ পূর্বাহ্ণ

ট্রাম্পের দলে গৃহবিবাদ শুরু,আমেরিকা নির্বাচন ২০২০ ভোট গণনা নিয়ে-এম কে নিউজ

ফাইল ছবি

ট্রাম্পের দলে গৃহবিবাদ শুরু, আমেরিকা নির্বাচন ২০২০ ভোট গণনা নিয়ে। মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় জালিয়াতির যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে স্পষ্টতই চরম মতভেদ দেখা দিয়েছে।রিপাবলিকান পার্টির শীর্ষ কিছু নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের পক্ষে সাফাই গাইলেও দলের অনেক নেতা সেটি সমর্থন করছেন না। রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে যখন এই মতভেদ দেখা দিয়েছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ছেলে দলের কিছু নেতাকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।

ট্রাম্প পুত্রদের ক্ষোভঃ ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় নির্বাচিত হওয়ার জন্য লড়াই করছেন, তখন তার দুই ছেলে রিপাবলিকান নেতাদের তীব্র আক্রমণ করে বলেন, তারা মি. ট্রাম্পকে যথেষ্ট সমর্থন দেননি। মি. ট্রাম্পের বড় ছেলে ডন জুনিয়র বলেছেন, তার বাবার প্রতি রিপাবলিকান নেতাদের সমর্থন ছিল দুর্বল। রিপাবলিকান নেতাদের সতর্ক করে ছোট ছেলে এরিক বলেছেন, আমাদের ভোটাররা তোমাদের কখনো ক্ষমা করবে না। মি. ট্রাম্পের দুই ছেলের বক্তব্যের মাধ্যমে রিপাবলিকান দলের ভেতরে মি. ট্রাম্প এর অনুসারী এবং অন্যদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডন জুনিয়র-এর রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। ২০২৪ সালের নির্বাচনে যারা রিপাবলিকান দলের মনোনয়ন চাইতে পারেন তাদের বিরুদ্ধে ক্ষোভ জমা রেখেছিলেন ডন জুনিয়র।

তিনি টুইটারে লিখেছেন, ২০১৪ সালের জন্য যারা আশা করছেন, তাদের সবার দিক থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা খুবই অবাক করার মতো। তাদের যদি কিছু করে দেখানোর ইচ্ছা থাকতো তাহলে এটি ছিল তাদের জন্য যথার্থ মঞ্চ। কিন্তু তারা মিডিয়ার ভয়ে নতি স্বীকার করেছে। চিন্তা করো না। আসল ট্রাম্প লড়াই করবে এবং তারা যথারীতি দেখবে। লিখেছেন ডন জুনিয়র।

আমেরিকার চরম ডানপন্থী লেখক, রাজনৈতিক ভাষ্যকার এবং ট্রাম্পের অন্যতম সমর্থক মাইক কার্নোভিচ-এর একটি টুইট বার্তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে এটি লিখেছেন। মি. কার্নোভিচ তার টুইট বার্তায় জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হেলির সমালোচনা করেছেন। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের নির্বাচনের জন্য রিপাবলিকান দল থেকে নিকি হেলি মনোনয়ন চাইতে পারেন। ট্রাম্পের বড় ছেলে লিখেছেন, রিপাবলিকানরা যুগের পর যুগ দুর্বল। এজন্যই বামপন্থীরা এসব করতে পারছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট ছেলে এরিক টুইটারে লিখেছেন, রিপাবলিকানরা কোথায়? মেরুদণ্ড সোজা কর। জালিয়াতির বিরুদ্ধে লড়াই কর। আমাদের ভোটাররা তোমাদের কখনো ক্ষমা করবে না। রিপাবলিকানদের মধ্যে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সোচ্চার তাদের নাম উল্লেখ করে প্রশংসা করেছেন তার দুই ছেলে।

যারা ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেনঃসাউথ ক্যারোলাইনা থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম সুপরিচিত রিপাবলিকান এবং মি. ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম মি. ট্রাম্পের বক্তব্যকে সমর্থন দিয়েছেন। যদিও প্রথম দিকে মি. গ্রাহাম নীরব ছিলেন, কিন্তু তার এই নীরবতার জন্য ট্রাম্প পুত্র সমালোচনা করেন। এরপর ট্রাম্পের বক্তব্যের সমর্থনে এগিয়ে আসেন মি. গ্রাহাম। মি. গ্রাহামকে ফক্স নিউজকে বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন জানানোর জন্যই এখানে এসেছি। এছাড়া মি. গ্রাহাম তার টুইটারে বেশ আক্রমনাত্নক মন্তব্য করেছেন ডেমোক্রেটদের উদ্দেশ্যে।

আরেকজন সিনিয়র রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেনে, প্রতিটি আমেরিকানের উচিত এর বিরুদ্ধে দাঁড়ানো। তারা যদি অন্যায় কিছু দেখে তাহলে আমাদের বলা উচিত। এ ব্যাপারে আপনারা চুপ থাকবেন না। আমাদের চোখে সামনে এ ধরণের অনিয়ম ঘটতে দিতে পারি না। নির্বাচনে এখনো চূড়ান্ত ফলাফল না আসলেও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এখন জয়ের একেবারে দ্বারপ্রান্তে। অন্যদিকে কোন ধরণের প্রমাণ ছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনার বিরুদ্ধে আদালতে যাবার হুমকি দিয়েছেন। ট্রাম্পের বক্তব্য যারা সমর্থন করছেন না সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিনিয়র রিপাবলিকান মিট রমনি এবং মেরিল্যান্ড গভর্নর ল্যারি হগান গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

মি. রমনিকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে, প্রতিটি ভোট গণনা করা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ভোট গণনা করা হবে। যদি কোন অনিয়মের অভিযোগ থাকে তাহলে সেটির তদন্ত হবে এবং শেষ বিচারে আদালতে নিষ্পত্তি হবে। গণতন্ত্রের উপর আস্থা রাখুন, আমাদের সংবিধান এবং আমেরিকার জনগণের উপর আস্থা রাখুন, বলেন মি. রমনি। সিএনএন বলছে, টেক্সাসের রিপাবলিকান নেতা উইল হার্ড প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমকে ‘বিপদজনক’ বলে বর্ণনা করেছেন।

মি. হার্ড-এর টুইট বার্তাকে উদ্ধৃত করে সিএনএন লিখেছে, প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে অবজ্ঞা করছেন এবং কোন রকম প্রমাণ ছাড়াই আমেরিকানদের বৈধ মতামত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা শুধু বিপদজনক এবং ভুলই নয়, যে ভিত্তির উপর আমাদের জাতি দাঁড়িয়ে আছে সেটিকেও অবজ্ঞা করা হচ্ছে। গত চার বছরের রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিকে তাদের ইচ্ছে মতো চালিয়েছেন। তার নিজের মনোনীত রিপাবলিকানদের কাছ থেকে তিনি ৯০ শতাংশের বেশি সমর্থন পেয়েছেন।রিপাবলিকান পার্টির ভেতরে এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যদের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, মি. ট্রাম্পের বিদায়ের পরে সেটি দলকে কোন দিকে নিয়ে যাবে তা এক বড় প্রশ্ন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 2 hours আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 14 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 15 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 21 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক