admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রের পাশে জিলাপি দিয়ে ভোট সংগ্রহের অভিযোগে জালাল হোসেন নামের এক জিলাপি বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ দিন দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন। উপজেলার সান্তাহার পৌরসভা ও ছয় ইউনিয়নের ৬০ ভোট কেন্দ্রের আশেপাশে জিলাপি ও পিয়াজু-সিংগারাসহ বসে চায়ের দোকান।
ভ্রাম্যামান আদালত সূত্রে জানা গেছে,অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে জালাল হোসেন জিলাপির দোকানে স্লীপ দিয়ে ভোটারদের একজন প্রার্থীর পক্ষে এক কেজি কত্তে জিলাপি দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে ওই দোকান থেকে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মহসিন আলীর সিল দেয়া শতাধিক স্লীপ উদ্ধার করে আদালত।
জিলাপির বিনিময়ে ভোট নেয়ার অভিযোগে আদালত জিলাপি বিক্রেতা জালাল হোসের ৫ হাজার জরিমানা করে তাৎক্ষনিক আদায় করেন এবং স্লীপ জব্দ করেন । জরিমানার সংবাদ উপজেলায় ছড়িয়ে পরলে অন্যান্য ভোট কেন্দ্রের পাশে থাকা সমস্ত জিলাপির দোকান নিমেষেই উধাও হয়ে যায়।এদিকে এই উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, র্যাব-১২ পুলিশ সুপার মীর মুনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যরা।