হোম
তথ্য ও প্রযুক্তি

জামায়াতের মুখপত্র সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৯ ৮:০২ পূর্বাহ্ণ

songram-news-arrested-mknewsbd

ফাইল ছবি

সম্পাদকের উপর হামলার খবর, দৈনিক সংগ্রামে। বাংলাদেশের পুলিশ বলছে, জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার ঢাকার মগবাজারে পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালায়। এ সময় পত্রিকাটির দফতরে আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয় বলে সাংবাদিকরা অভিযোগ করেছেন। এক পর্যায়ে তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল আসাদকে অফিস থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং শারীরিক হেনস্থার পর পুলিশের হাতে তুলে দেয় বলে তারা জানাচ্ছেন। এসময় তাকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রচার হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী মহাসচিব আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে দৈনিক সংগ্রাম বৃহস্পতিবার তার প্রথম পাতায় শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলে।

আবুল আসাদকে অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।
গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত একজন অপরাধীকে শহীদ হিসেবে বর্ণনা করে দৈনিক সংগ্রাম অন্যায় কাজ বলেও অনেকে সামাজিক মাধ্যমে মতামত দেন। প্রতিবেদনটিতে বলা হয়েছিল: “আজ ১২ ডিসেম্বর শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে সরকার। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংগঠনের অনুরোধ উপেক্ষা করেই ফাঁসি কার্যকর করা হয়।

ত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, শুক্রবার বিকেল থেকেই মুক্তিযুদ্ধ মঞ্চ’র প্রায় শতাধিক কর্মী সংগ্রাম কার্যালয়টিকে ঘেরাও করে রাখে। এরপর তারা বার্তা কক্ষসহ বিভিন্ন বিভাগে ভাঙচুর করে কম্পিউটার ও আসবাবপত্র তছনছ করে বলে সংগ্রামের সাংবাদিকরা অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের মামলা। মো. আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হাতিরঝিল থানায় ঐ মামলা দায়ের করেন। আসাদের বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে আদালত তিন দিনের জন্য জামিন মঞ্জুর করেছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 2 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 2 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 3 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 3 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 3 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 3 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক