admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
মোঃ নাহিদ উজ্জামান,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রবীণ হিতৈষী সংঘের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আয়াত। সংঘের সহ-সভাপতি মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকবর আলী, সাংগঠনিক সম্পাদক ইকলেসুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, কানসাট ইউপি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সাবেক অধ্যক্ষ শফিকুল আলম বিশ্বাস ও মাহতাব উদ্দিনসহ অন্যরা। শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
