admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২০ ২:৪০ অপরাহ্ণ
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তার অফিসের আরও ২ জন কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ডা. রাশেদা সুলতানা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনেরও করোনা শনাক্ত হয়েছে। খুলনার এই স্বাস্থ্য পরিচালক বলেন, তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।