হোম
নির্বাচিত কলাম

ক্রসফায়ার নিয়ে বিতর্ক: এমপিদের বক্তব্যে দ্বিমত ওবায়দুল কাদেরের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২০ ৮:১৭ পূর্বাহ্ণ

cross-fire-mknewsbd

ফাইল ছবি

ধর্ষণকারীদের ক্রসফায়ারে হত্যার সমর্থনে কয়েকজন সংসদ সদস্য সংসদে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে ধর্ষণকারীদের ক্রসফায়ারে হত্যার সমর্থনে কয়েকজন সংসদ সদস্য সংসদে যে বক্তব্য তুলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনকাউন্টার বা ক্রসফায়ারকে সরকার এবং দল সমর্থন করে না। মানবাধিকার সংগঠনগুলো ক্রসফায়ার বা এনকাউন্টারের পক্ষে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সংসদ সদস্যরা এমন বক্তব্য দিয়েছিলেন, তারা সরাসরি ক্রসফায়ার বা এনকাউন্টারের দাবি করার বিষয় অস্বীকার করেছেন। ধর্ষণকারীদের বিরুদ্ধে ক্রসফায়ার বা এনকাউন্টার চেয়ে সংসদে যে বক্তব্য এসেছে, তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে তা বন্ধের দাবি করে আসছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং সরকার এসব অভিযোগ কখনও স্বীকার করেনি। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের মিত্র জাতীয় পার্টির কয়েকজন সদস্য যখন খোদ সংসদে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে হত্যার সমর্থনে বক্তব্য দিয়েছেন, তখন সেই বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমন বক্তব্য সেই সংসদ সদস্যদের একান্তই ব্যক্তিগত। যারা বক্তব্য রেখেছেন এনকাউন্টারের পক্ষে, আমার মনে হয়, এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার বা দলের কোনো বক্তব্য নয়। আমরা এনকাউন্টার বা ক্রসফায়ারকে সাপোর্ট করতে পারি না। এটা সংবিধানের আওতার বাইরে। কারণ এটা সংবিধান সম্মত নয়।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা মনে করেন, সংসদে কোনো সদস্য যখন বক্তব্য দেন, তিনি জনগণের প্রতিনিধি হিসেবে তা করে থাকেন। সেখানে কারও ব্যক্তিগত কোনো মতামতের বিষয় নেই। শীপা হাফিজা বলছিলেন, সংসদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থনে বক্তব্যে তারা ক্ষুব্ধ হয়েছেন। আমরা খুবই বিস্মিত। এবং বার্তাটা হচ্ছে তাহলে কি পার্লামেন্ট দেশের আইনকে যথোপযুক্ত মনে করেন না বা কার্যকরী মনে করেন না। দেশের বিচারবিভাগকে কি কার্যকরী মনে করেন না? এরকম একটা আশংকা আমাদের মাঝে আসে। মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গত ১৪ই জানুয়ারি মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক ধর্ষণকারীদের বিরুদ্ধে বন্দুক যুদ্ধের কথা বলে এনিয়ে আলোচনার সূত্রপাত করেছিলেন। সংসদের রেকর্ডে তার এই বক্তব্য রয়েছে। তবে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার বা এনকাউন্টারের সমর্থনে বক্তব্য দেয়ার বিষয় স্বীকার করেননি। সেই আলোচনায় অংশ নেয়া অন্যরাও সরাসরি এমন কোনো বক্তব্য দেয়ার বিষয় অস্বীকার করেছেন। তবে রেকর্ডে দেখা যায়, জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছিলেন, ১০/১২ ক্রসফায়ার ঘটলেই ধর্ষণের ঘটনা কমে আসবে। তিনি বলেছেন, ধর্ষণের মামলায় যেহেতু সাক্ষী পাওয়া যায় না। সেকারণে এসব মামলা বছরের পর বছর ঝুলে থাকছে। পলে এই অপরাধ কমছে না। বরং উদ্বেগ বাড়ছেই। এমন প্রেক্ষাপট বিবেচনায় তিনি মাদক এবং জঙ্গি দমনের মতো ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারীর বক্তব্য ছিল, তাঁর ভাষায় ধর্ষকদের ক্রসফায়ার করলে বেহেস্তে যাওয়া যাবে।

আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদও সংসদে সেই আলোচনায় অংশ নিয়েছিলেন। কিন্তু কেন এমন বক্তব্য দিয়েছেন এই প্রশ্নে মি: আহমেদ বলেছেন, আসলে পার্লামেন্টে জাতীয় পার্টির দু’জন সদস্য বক্তব্য রেখেছেন। তারা বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরেছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন একজনকে আক্রমণ করে, তিনি কিন্তু নাই। স্পটেই ডেথ। ভারতে বাস থেকে নামার পর একজন ডাক্তার মেয়েকে চারজন ধর্ষণ করেছে। চারজনকেই ক্রসফায়ার দিয়েছে। তারপর আর ভারতে এমন ঘটনা ঘটে নাই। তিনি আরও বলেছেন, এজন্য প্রশ্ন উঠেছে যে যারা ছোট শিশুদের সাথে এমন পাশবিক নির্যাতন করে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যখন চিহ্নিত হচ্ছে যে এই লোকটা ধর্ষণের পর হত্যা করেছে, সেগুলোর বিরুদ্ধেতো স্পটেই ব্যবস্থা নেয়া উচিত। সেই কথা বলা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 4 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 12 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 12 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক