হোম
ধর্ম ও ইসলাম

কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীর কটুক্তিকারী গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তিকারী হিন্দু সম্প্রদায়ের সোমবারু ৫৫ নামের এক ব্যক্তিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ২৬এপ্রিল গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

বিশ্বনবীর কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র।

জানা গেছে, শুক্রবার ২৫এপ্রিল দুপুরে কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়িহাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু। এসময় সে কৌশলে পালিয়ে বাঁচলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধ্যার মধ্যে বিষয়টি জানাজানি হয়। ওইদিন রাতে সোমবারুর বাড়ির এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ, রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এসময় পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ, রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কটুক্তিকারী সোমবারুকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করেন। এবিষয়ে শনিবার ২৬এপ্রিল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র মজনুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল। সোমবারু গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সোমবারুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মোঃ হাবিবুল্লাহ বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সদর থানার পুলিশ সোমবারুর ৫দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 17 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 18 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক