হোম
আন্তর্জাতিক

কীভাবে সফল ব্যবসায়ী হলেন সিঙ্গাপুরি তরুণ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ

কীভাবে সফল ব্যবসায়ী হলেন সিঙ্গাপুরি তরুণ- এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ  ইউজিন চিওর বয়স ২৪ তিনি সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ছাত্র। সম্প্রতি তিনি বাড়ি ও জমি বেচাকেনার একজন এজেন্ট হবার এক পরীক্ষায় পাস করেছেন যাকে বলে আরইএস। কিন্তু তিনি আলোচিত হয়েছেন অন্য কারণে। সেই কোর্সে পড়াশোনার যেসব নোট তৈরি করেছিলেন চিও – সেগুলো তিনি বিক্রির জন্য অনলাইনে তুলেছেন এবং এতে তার বেশ ভালো আয় হচ্ছে, একটা নতুন ব্যবসাই দাঁড়িয়ে গেছে।

মনে রাখতে হবে, ইন্টারনেটে নোট বিক্রি যে চিও-ই প্রথম করছেন তা নয়। কিন্তু যে কোন কারণেই হোক তার নোটস দারুণ বিক্রি হচ্ছে। তিনি এ পর্যন্ত দেড় হাজার নোট বিক্রি করেছেন। এক পর্যায়ে তার আয় ছিল সপ্তাহে ১০০০ ডলারের বেশি। এর পর তিনি পড়াশোনার নোট বিক্রিকেই তার ব্যবসায়ে পরিণত করলেন। সিঙ্গাপুরে একজন রিয়েলটর বা বাড়ি-জমি বেনাকেনার এজেন্ট হতে গেলে বেশ কিছু পূর্বশর্ত পূরণ করতে হয়।  তাকে ৬০ ঘন্টার একটি কোর্স করতে হয়, পাস করতে হয় আরইএস – যা দুই পর্বের একটি পরীক্ষা।

ব্যাপারটা সহজ নয় বলছিলেন চিও, সিঙ্গাপুরে নিয়মকানুন খুবই কঠিন । আমি তখনই উপলব্ধি করলাম দ্রুত কোন কিছু শিখে নেবার পদ্ধতির একটা বড় চাহিদা আছে। চিও তার নোটগুলোকে বলেন মাইণ্ড ম্যাপ বা মনের মানচিত্র। চিও এগুলোকে তার নিজের পরীক্ষার সময় সফলভাবে ব্যবহার করেছেন। এরকম ১৬টি মাইন্ড ম্যাপ ইন্টারনেট ব্যবহারকারীরা একটা ফি-র বিনিময়ে ডাউনলোড করতে পারেন।

কী আছে চিওর এই মাইন্ড ম্যাপে?
মাইন্ড ম্যাপে চিও ছবি বা গ্রাফিক্স ব্যবহার করে নানা রকম আইডিয়া, কনসেপ্ট এবং তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেছেন। যা মানুষের মস্তিষ্ক সহজে বুঝতে পারে। চিও বলেন, তিনি পরীক্ষায় পাস করলেও নিজে রিয়েল এস্টেট এজেন্ট হতে চান না এগুলোতে আছে নানা রকম, আইনি ধারণা, বিপণন সংক্রান্ত ধারণা বা তত্ত্ব, গাণিতিক ফর্মুলা, নানা রকম গ্রাফ এবং সিলেবাসে আছে এমন আরো নানা রকম বিষয়। একজন ব্যবহারকারী ৮০ সিঙ্গাপুরী ডলার ব্যয় করে এগুলো ডাউনলোড করতে পারেন।

কোন একটি বিশেষ বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি সে বিষয়ের তথ্যগুলো মাইন্ড ম্যাপে পেতে পারেন। তাতে আপনার যে সুবিধা হবে যে একটা প্রশ্নের উত্তর দেবার জন্য আপনাকে পাঠ্যপুস্তক খুঁজে একটা পুরো অধ্যায় পড়তে হবে না। এটাকে একটা ভিন্ন ধরণের শিক্ষণ পদ্ধতিও বলতে পারেন।  চিও বলেন, কাজের সূত্রে নানা সংস্কৃতির মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে,  চিওর আরেকটি আগ্রহের বিষয় হচ্ছে স্কুবা ডাইভিং। তার কথা, সাগরের পানির নিচে একদল ডাইভার পরস্পরের মধ্যে যোগাযোগ করেন আকারে ইঙ্গিতে। সেই যোগাযোগ পদ্ধতি তাকে শিখিয়েছে যে অনলাইন শিক্ষণের ক্ষেত্রে কি করে বিভিন্ন ভাষার বাধা অতিক্রম করতে হয়।

চিওর কোম্পানির নাম হচ্ছে আরইএস টিউটর। যারা সিঙ্গাপুরে রিয়েল এস্টেট ব্যবসার এজেন্ট হতে চান তাদেরকে আরইএস পরীক্ষা পাস করতে সহায়তা করার জন্যই এটা তৈরি হয়েছে। চিও বলছেন, তিনি এখন তার ব্যবসাকে আইটি’র অন্য ক্ষেত্রেও প্রসারিত করতে চান। তিনি নিজে একজন রিয়েলটর হতে চান না, বরং যারা হতে চায় তাদের সাহায্য করার আনন্দ পেতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 6 hours আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 17 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 18 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 1 day আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক