হোম
কবিতা

কবিতা** অদৃশ্য ভালোবাসা ** সাদিকা নাহিন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৬ পূর্বাহ্ণ

কবিতা অদৃশ্য ভালোবাসা সাদিকা নাহিন-এম কে নিউজ

ফাইল ছবি

একটা সময় ছিলাম মুক্ত আকাশে
ডানা মেলে উড়ে বেড়ানো পাখি।
প্রজাপতির মত রঙিন পাখা মেলে উড়াই যেন ছিল একমাত্র কাজ।
এমনি এক সন্ধ্যায় হঠাৎই তোমার মুখোমুখি হলাম
যেন নিজেকে হারিয়ে নতুন করে পেলাম।
মনে হল একাকী জীবনের বুঝি এক সঙ্গী এলো
চেনা জানা হল
কত শত গল্প হল
আস্তে আস্তে প্রেম হল।
এখন একা একাই হাসি।

বদলে যাওয়া সময় অতীত মনে করায়।
বিকেল গুলো কত খুনসুটিতে কেটে যেত
একটু আঙুলে আঙুলে স্পর্শ হৃদয়ে কেমন কাপন তুলতো।
মনে হত এই ভাবেই বুঝি জীবনটা পার করা যাবে।
ভালোবাসার ভেলায় ভাসতে ভাসতে
একদিন শক্ত বন্ধনে দুজনেই বাঁধা পরলাম।
সে এক নতুন জীবন।
সব কিছুতেই যেন একটু বেশি ভালো লাগা।
যে মেয়ে কোন দিন সকাল সকাল মা ডাকলে রাগ করত,
আজ সে ভোরে উঠে ঠিক নাস্তা তৈরি করে।
তার প্রিয়র জন্য।
ছুটির দিন গুলো যেন এক একটা গল্প কবিতা হল
একটুতেই হেসে তার গায়ে গড়িয়ে পরা , যেন এটাই নিয়ম।
বৃষ্টি দিন গুলো হত বড় স্পেশাল
মাঝে মাঝে কোন কারনে কষ্টে নীল হওয়া হৃদয়টা,
একটু আদুরে ভালোবাসা পেতে চন্চল হয়ে উঠত।
হাজার অভিযোগের পর বুকে টেনে নেয়ার আনন্দটা হত বিশ্ব জয় করার মত।
তার শক্ত বাহুডোর হল আমার বড্ড নিরাপদ আর নির্ভরতার স্থান ।

সময় বদলায়,ভালোবাসাও কি বদলায়?
হবে হয়ত, হয়তো না।
এক সময় আর এই আদুরে খুনসুটি থাকেনা
সেখানে চলে আসে বছরের পর বছরের পাওয়া না পাওয়ার হিসেব
ছুটির দিনের গল্প গুলো যেন খুব সন্তপর্নে হারিয়ে যেতে থাকে
নানা অভিযোগের হুল দুজনের শরীরে বিদতে শুরু করে।
হঠাৎ করেই মনে হতে শুরু করে দুজন। বুঝি দু মেরুর
কখনও হয়ত রাগের মাথায় আলাদা হয়ে যাওয়ার কথাটা চলেই আসে।
তারপরও এক অদৃশ্য টান ভিতরে থেকেই যায়।
সব অভিযোগ মাথায় নিয়ে পাশাপাশি বসে চা টা ঠিকই খাওয়া হয়।
মাঝ রাতে ঘুমের ঘোরে হাতরে আর একটা শরীর খোঁজা হয়।
নিয়ম না অভ্যেস বুঝা যায় না।
নাকি অদৃশ্য ভালোবাসা!!

পরন্ত বেলায়া কেউ কাউকে হারাতে চায় না
একাকীত্বকে দুজনেরই যে ভীষন ভয়
শেষ বেলায় তাই নতুন করে ভালোবাসা বাসি হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক