হোম
নির্বাচিত কলাম

কক্সবাজারের টেকনাফ শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত নয়াপাড়া ও শালবন ডাকাত দলের আতঙ্কে রোহিঙ্গা ক্যাম্প

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২০ ২:১৫ অপরাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত নয়াপাড়া ও শালবন রোহিঙ্গা ক্যাম্প। এই ক্যাম্পের চারপাশে রয়েছে পাহাড়ি জনপদ। পাহাড়ি এই রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সক্রিয় ৪-৫টি সংঘবদ্ধ ডাকাত দল। তার মধ্যে আবদুল হাকিম ও জকির গ্রুপ অন্যতম। তারা পাহাড় এলাকায় মাদক ছাড়াও ডাকাতি, ছিনতাই, অপহরণের সঙ্গে জড়িত রয়েছে। এসব অপরাধে তথ্য আদান প্রদান, অস্ত্র ও মাদক মজদুসহ ত্রাণ সরবরাহ করছে ক্যাম্পের কিছু মাঝিরা। ইতিমধ্যে তাদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সরকারি বাহিনীদের এ অভিযানকে প্রশ্নবিদ্ধ ও দুর্নাম রটাতে মাঝিরা অপপ্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, ক্যাম্পের কিছু মাঝিদের কারণে রোহিঙ্গা শীর্ষ ডাকাতদের ধরা সম্ভব হচ্ছে না। কেননা মাঝিরা ডাকাতদের তথ্য আদানপ্রদানসহ খাদ্য সরবরাহের সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি অভিযানে যাওয়ার আগে তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে। এতে খুব সহজে তারা পার পেয়ে যাচ্ছে। কিছু মাঝিদের ব্যাপারে এমন তথ্য পাওয়া গেছে। সেগুলো গোয়েন্দা তদন্তের মাধ্যমে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সর্বশেষ গত বুধবার শীর্ষ রোহিঙ্গা ডাকাত দলের সাথে পাহাড়ে গোলাগুলিতে ক্যাম্পের মাঝি মো. ইলিয়াছ ওরফে ডাকাত ইলিয়াছ (৪০) নিহত হয়েছে। তাই এ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে ডাকাত দলের ইন্ধনে ক্যাম্পের কিছু মাঝি অপপ্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে র‌্যাবের হাতে ৩ লাখ ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ৫ জন রোহিঙ্গা। আইনশৃঙ্খলাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ডাকাত দলের সক্রিয় সদস্যরা হচ্ছে জাকির ডাকাত, কামাল, খায়রুল আমিন, নুরারী, আমান উল্লাহ, মাহমুদুল হাসান, হামিদ, নেছার, রাজ্জাক, বুল ওরফে বুইল্লা, রফিক, মাহনুর ওরফে ছোট নুর। তারা একাধিক দলে ভাগ হয়ে নানা অপরাধ করছে। তাদের মূল নেতা হিসেবে রয়েছে আবদুল হাকিম জকির ও সালমান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, ‘শালবন ক্যাম্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেশ কয়েক দফা ওই ক্যাম্পে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছে র‌্যাব। কেননা অভিযানের আগে ডাকাত দলের কাছে অভিযানের খবর পৌছে যাচ্ছে। ক্যাম্পের কিছু অসাধু মাঝিরা অর্থ লোভে ডাকাতদের সহযোগিতা করছে। সর্বশেষ গত বছর ডিসেম্বরে রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছিল। সন্ধ্যার পর ক্যাম্প এলাকায় ঢুকতেও ভয় পান অনেকে। রোহিঙ্গাদের অনেকে জানিয়েছে, ক্যাম্পের অনেক মাঝির ডাকাতদের সঙ্গে ঘনিষ্ট সর্ম্পক রয়েছে। ফলে মাঝিদের বাহিরে গিয়ে কিছু বলা ও করার সুযোগ থাকে না তাদের। পাশাপাশি পাহাড়ি ডাকাতদের ভয়ে তারা তাদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারে না। তাছাড়া স্বদেশে ফেরার কথা বললে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়। যার ফলে স্বদেশে ফেরার আগ্রহ দেখাতেও ভয় পায় সাধারণ রোহিঙ্গারা। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘রোহিঙ্গাদের নানা অপরাধের কারণে এই অঞ্চলের মানুষ এখন চরম বিপদে। কক্সবাজারের ১১ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে স্থানীয়রা এখন সংখ্যালঘু। বিশাল ক্যাম্পে তাদের নিয়ন্ত্রণ করা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষেও সম্ভব হচ্ছে না। দিনের বেলায় যেমন তেমন, রাত নামলেই রোহিঙ্গা ক্যাম্প যেন এক আতঙ্কের জনপদ।

র‌্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, যতই দিন যাচ্ছে, রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে। বিশেষ করে ক্যাম্পে রোহিঙ্গা ডাকাতদল সক্রিয় রয়েছে। এতে অভিযানের সময় আমাদের সদস্যরাও গুলিবিদ্ধ হচ্ছে। তাছাড়া ডাকাতদের সহযোগিতাকারি কিছু মাঝিদের নাম পাওয়া গেছে, তদের শনাক্ত করা হয়েছে।’ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 5 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 5 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 6 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 7 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 16 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক