হোম
আন্তর্জাতিক

ওয়াশিংটনে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল, টার্গেট ভিয়েনা-ইরান। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ওয়াশিংটনে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল, টার্গেট ভিয়েনা -ইরান। ইরানের সঙ্গে ছয় জাতি-গোষ্ঠীর পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফেরা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। এই প্রচেষ্টা ব্যর্থ করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সোয়িস জানায়, এক সপ্তাহের মধ্যেই প্রতিনিধি দলটি ভিয়েনায় অবস্থান নেবে। তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

খবরে বলা হয়, প্রতিনিধি দলকে ভিয়েনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। এই প্রতিনিধি দলের মূল লক্ষ্য হচ্ছে পরমাণু সমঝোতা নিয়ে চলমান আলোচনা ব্যর্থ করে ইসরায়েলি স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা। পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফেরা ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাবে তারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরা থেকে বিরত রাখতে দেশটিতে একই ধরনের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েলি সূত্র। আগামী সপ্তাহে তারা ওয়াশিংটনে পৌঁছতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় জাতি-গোষ্ঠীর পরমাণু সমঝোতা চুক্তি সই হয়। চুক্তিটি হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে, যাতে প্রবল বিরোধিতা করে ইসরায়েল। পরবর্তী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন ২০১৮ সালে। সেইসঙ্গে তেহরানের ওপর ফের দফায় দফায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন জো বাইডেন, যিনি নির্বাচনের আগেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন। তার সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 5 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 1 day আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 1 day আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক