admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
সপ্তাহে দুইদিন করোনা বুলেটিন প্রচারের আহবান ওবায়দুল কাদেরের করোনাভাইরাসের প্রতিদিনের বুলেটিন একেবারে বন্ধ না করে দিয়ে বরং সপ্তাহে অন্তত দুইদিন প্রচার করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
তিনি বলেন, আমি বুলেটিন সপ্তাহে অন্তত দুইদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থাকে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।