admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক বছরে র্যাব প্রায়াই ১০ হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল গাঁজাসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
র্যাব সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সূত্র জানায়, গত এক বছরে তারা ২২৮৮ কোটি ৬৬ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে। র্যাব জানায়, ২০২৩ সালে সারা দেশে মাদকবিরোধী ৪ হাজার ৪৫৩টি অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেফতার করা হয় ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে।
অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়: ১২৭ কেজি হেরোইন, ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ ইয়াবা, ১ লাখ ২৩ হাজার বোতল ফেনসিডিল, ২৫ হাজার ৮৫৩ কেজি গাঁজা, ৭০ হাজার ৫২৭ পিস নেশাজাতীয় এ্যাম্পল ইঞ্জেকশন, ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৭৮ হাজার ২৪২ লিটার চোলাই মদ, ১৪ হাজার ৭০০ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, সাড়ে ১১ কেজি আফিমসহ অন্যান্য মাদকদ্রব্য।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হেরোইনের, ফেনসিডিল, গাঁজা, পাশাপাশি বর্তমান সময়ে আলোচিত মাদকের মধ্যে রয়েছে আইস বা ক্রিস্টাল মেথ, এলএসডিসহ আরও নিত্যনতুন কিছু মাদক। র্যাব ইতোমধ্যে ৬১ কেজির বেশি আইস উদ্ধার করেছে।