admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২০ ১:৫৪ অপরাহ্ণ
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের পূর্ব মানিকনগর গ্রামের জাহানারা বেগম (৭৮) নামের এক বৃদ্ধা মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মৃত্যুবরন করেন। সে ডাঃ আবদুল হাই বিশ্বাসের স্ত্রী। সংশ্লিষ্টসূত্রে জানাগেছে, ডায়াবেটিস ও ক্যান্সারের চিকিৎসার জন্য ঐ মহিলা অতিসম্প্রতি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
গতকাল রাত সাড়ে ৯ টার দিকে উল্লেখিত গ্রামে পারিবারিক গোরস্থানে বিশেষ ব্যাবস্হায় ইসলামী ফাউন্ডেশন এর প্রশিক্ষণপ্রাপ্ত সেচ্ছাসেবীরা সিমিত পরিসরে জানাজা শেষে তার লাশ দাফন করে। এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম পিপিএম, ছলিমপুর ইউপি চেয়ারম্যান বাবলু মালিথাসহ পরিবারের দুই সদস্য উপস্থিত ছিলেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদীর এটায় প্রথম মৃত্যু।
নোয়াখালীতে এ পর্য্যন্ত ১৭৪ জন করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এতে করে জননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথানুযায়ী বেগমগঞ্জ উপজেলায় আক্রান্ত ১০৪ জন, নোয়াখালী সদর ১৬, কবিরহাট উপজেলায় ১২, চাটখিল উপজেলায় ১৬জন, সোনাইমুড়ি উপজেলায় ১৩জন, হাতিয়া উপজেলায় ৫জন, সেনবাগ উপজেলায় ২জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫জন ও সূবর্ণচর উপজেলায় ১জন আক্রান্ত হয়েছে। এমরধ্যে বেগমগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। বিশেষ করে চৌমুহনী বাজারে অবাধে লোকজন ঘুরাফেরা করছে। এরমধ্যে নিম্ন আয়ের লোকজন কাজের অন্বেষণে বাজারে ভিড় করায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।