admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৯:১১ পূর্বাহ্ণ
ইসরায়েলি দম্পতি এরদোয়ানের বাড়ির ছবি তুলে গ্রেপ্তার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রাসাদের ছবি তোলায় বৃহস্পতিবার তুরস্কে এক ইসরায়েলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের একটি পর্যটন ক্রুজে অংশ নিয়েছিলেন তারা। এ সময় তারা তুর্কি প্রেসিডেন্টের প্রাসাদের ছবি তোলেন। তবে তাদের দাবি, এই ছবি তোলা অপরাধ তা তারা জানতেন না। ইসরায়েলের ইনেট নিউজ এ খবর দিয়েছে। আটক নারীর বোন বলেন, ওই দম্পতি তাদের গ্রেপ্তারের আগে পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটি পাঠিয়েছিলেন। সেখানে ক্যাপশনে লেখেন কী সুন্দর বাড়ি।
মঙ্গলবার থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে না পেরে বুধবার তিনি পুলিশের কাছে নিখোঁজ ভাইয়ের জন্য জিডি করেন। খবরে বলা হচ্ছে, তারা গত বুধবার, ১০ নভেম্বর, তুরস্কে গিয়েছিলেন। জন্মদিনের সারপ্রাইজ হিসেবে স্ত্রীকে তুরস্কে নিয়ে যান স্বামী। তার বোন বলেন, তুর্কি কর্তৃপক্ষ থেকে এই দম্পতির গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ওই দম্পতির ৫ বছর বয়সী অটিস্টিক ছেলে আছে এবং সে ইসরায়েলে রয়ে গেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা পরিচালনা করা হচ্ছে।