admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবাসায়ী মোঃ সজিব বিশ্বাস ও মোঃ ঝন্টু সরদারকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর বারোটার দিকে আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামস্থ বলিয়ারপুর বাজারের মোঃ রাকিবুল ইসলাম এর মুদিখানার দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫৯(ঊনষাট) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন।
আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায় যে, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ তারিফুজ্জামান, এএসআই (সঃ) মোঃ নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৫৯ (ঊনষাট) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করেন।
আসামীরা হলেন-আলমডাঙ্গা উপজেলা নাগদা গ্রামের ( ফিল্ডপাড়া ) আঃ ওয়াদুদ বিশ্বাস এর ছেলে মোঃ সজিব বিশ্বাস (২৪), বলিয়ারপুর (ঘোষপাড়া)মোঃ মুজিবর রহমান ছেলে মোঃ ঝন্টু সরদার (৩৭)। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।