হোম
তথ্য ও প্রযুক্তি

আধুনিক যন্ত্রনির্ভর কৃষি হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ বর্তমানে দেশের কৃষি প্রধান অন্যান্য অঞ্চলের মতো ঠাকুরগাঁও জেলার জনপদের চিত্র একেবারেই অভিন্ন। এক সময় নদী, বিল ও গ্রামীণ পলিবাহিত উর্বর কৃষিনির্ভর এই জনপদের মানুষদের কাক ডাকা ভোরে ঘুম ভাঙতো লাঙ্গল জোয়াল আর হালের গরুর মুখ দেখে। আধুনিকতার ছোঁয়ায় এখন সেই জনপদের মানুষদের ঘুম ভাঙে ট্রাক্টরের শব্দে। ঠাকুরগাঁও জেলার গ্রামীণ কৃষকের ফসল ফলানোর জন্য জমি চাষের একমাত্র অবলম্বন ছিল গরু বা মহিষ দিয়ে হালচাষ। গ্রামবাংলার কৃষকের হাজার বছরের লালন করা ঐতিহ্য গরু দিয়ে হালচাষ যন্ত্রনির্ভর প্রযুক্তির ছোঁয়ায় এখন বিলুপ্তির পথে। স্থানীয় প্রবীণরা জানান, একসময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল পরিবারের এক একটা সদস্যের মতো গরুর লালন-পালন। তাদের একের পর এক জমি চাষ করার কাজে ব্যবহার করা হতো। তাজা ঘাস আর ভাতের মাড়, খৈলের ভুসি ইত্যাদি খাইয়ে হৃষ্টপুষ্ট করে তোলা হালের জোড়া বলদ দিয়ে জমি চষে বেড়াতেন কৃষক।

হালচাষের জন্য প্রশিক্ষিত জোড়া বলদের মালিককে সিরিয়াল দিতে হতো জমি চষে দেয়ার জন্য। চাষের মৌসুমে তাদের কদর ছিল অনেক। হালচাষের জন্য বাণিজ্যিকভাবে গরু-মহিষ পালন করা হতো। মাঠ-প্রান্তরে হরহামেশাই চোখে পড়ত গরু দিয়ে হালচাষ। নিজের সামান্য জমিতে হালচাষের পাশাপাশি জীবিকার উৎস ছিল। এসব চিত্র এখন দেখা যায় না। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের প্রবীণ কৃষক রিয়াজুল ইসলাম বলেন, তার জীবনের সিংহভাগ সময় কেটেছে হালচাষ আর গরুর পালের সঙ্গে। সেই দিনগুলো এখন অতীত স্মৃতি। তিনি আরও বলেন, লাঙলের ফলায় জমি গভীর পর্যন্ত ওলট-পালট হয়ে নিচের পুষ্টিগুণ ওপরে চলে আসে। বাতাস সহজে চলাচলের পরিমাণ বাড়িয়ে দেয় ও মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক চাষাবাদে কেঁচোসহ উপকারী কীটপতঙ্গ ধ্বংস হয় না, জমিতে ঘাস কম হয়, গরুর গোবর জমিতে পড়ে জৈব সারে ফসল ভালো হতো।

স্বল্প সময়ে জমি চাষ হলেও জমির উর্বরতা কমে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকার মোশারুল বলেন,ছোট থেকেই দেখেছি বাপ-দাদারা ফজরের আযানের ধ্বনির পর পরই কাঁধে লাঙ্গল-জোয়াল, মই, গরু নিয়ে মাঠে যেত হালচাষের জন্য। সকালে বৌয়ের হাতের এক থালা পান্তা, কাঁচা ও পোড়ানো শুকনো মরিচ, খাঁটি সরিষার তেল, সুটকি, আলুর ভর্তা দিয়ে পাঠালে জমির আইলে বসে পেট ভরে খেত। এ ঐতিহবাহী খাবারের সঙ্গে হারিয়ে যাচ্ছে চাষের বলদ ও লাঙ্গল দিয়ে হালচাষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার কৃষক লুৎফর আলী বলেন, ছোট বেলা থেকে হালচাষের কাজ দেখভাল করতেন। বর্তমান সময়ে ট্রাক্টরের দাপটে এখন আর গরু দিয়ে হালচাষ হয় না বললেই চলে। অনেকেই এখন গরু পালন ছেড়ে দিয়েছেন। এখন আমরা সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় পার করছেন।
লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবির বলেন, আধুনিকতার ছুঁয়ায় মানুষ যেভাবে দ্রুত এগিয়ে চলেছে, এতে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা খুবই দুরূহ ব্যাপার। তবুও ঠাকুরগাঁও জেলার কিছু কিছু স্থানে আমাদের কৃষকরা এ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।

বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি ক্ষেত্রে অনেক সাফল্য নিয়ে এসেছে স্বীকার করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে চলছে দেশের কৃষিনির্ভর অর্থনীতি। অল্প পরিশ্রমে, স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে মানুষ এখন যন্ত্রনির্ভর হয়ে পড়েছে। এর ফলে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য গরু দিয়ে হালচাষ। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙল জোয়াল, মই, গরু ও মহিষ। বর্তমান যুগে কৃষকরাও ঝুঁকছেন ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদে। হয়তো এই সনাতনী পদ্ধতির হালচাষ একদিন কৃষকের জীবন থেকে উঠে আসবে গল্প, কবিতা, নাটক, সিনেমায়। আধুনিক সমাজে পৌঁছে যাবে শিল্পীর চিত্রকর্মে বইয়ের প্রচ্ছদে প্রচ্ছদে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 2 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 6 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 7 hours আগে

দিনাজপুরে আ,লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত।
রংপুর 7 hours আগে

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 16 hours আগে

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন
আইন-বিচার 16 hours আগে

বগুড়ায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ়
বগুড়া 1 day আগে

গাইন্ধায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক